1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়ির মডেল টাউনে বিজিবির অভিযান: ৪ লাখ ৪২ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ঝালকাঠির শিক্ষক ও সাংবাদিক নেতা বাচ্চু’র বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের প্রতিবাদজানিয়েছে বিভিন্ন সংগঠন ঈদগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারে শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার চানপাড়া সেতুবন্ধন সমাজ কল্যাণ সমিতির নতুন নেতৃত্বমানবিকতা, ঐক্য ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ভক্তিগীতি ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বাঘাইছড়িতে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপন কক্সবাজারে জন্মাষ্টমী উদযাপনশ্রীকৃষ্ণের আদর্শ মানবসমাজকে সম্প্রীতির শিক্ষা দেয় মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

বাঘাইছড়ির মডেল টাউনে বিজিবির অভিযান: ৪ লাখ ৪২ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার

  • আপলোডের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

।সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ অবৈধ কাঠ উদ্ধার করেছে বিজিবি। অদ্য ০৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ আনুমানিক ১০৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়কের নির্দেশক্রমে রিভারঘাট পোষ্টের হাবিলদার সমরেন্দ্র সিংহ এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করে।উক্ত অভিযানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় অবৈধ ৭৬.৭৮ ঘনফুট সেগুন কাঠ এবং ২১.৬১ ঘনফুট গামারী কাঠসহ সর্বমোট ৯৮.৩৯ ঘনফুট কাঠ উদ্ধার করতে সক্ষম হয়।আটকৃত কাঠের সিজার মূল্য ৯৮.৩৯ ঘনফুট x ৪৫০০/- = ৪,৪২,৭৫৫/- টাকা।এ বিষয়ে মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, মারিশ্যা জোন এর দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাকারবারী কর্তৃক বিভিন্ন অভিনব পদ্ধতিতে চোরাচালানী তৎপরতা বৃদ্ধি পেয়েছে।তিনি আরও বলেন, উক্ত চোরাচালান প্রতিরোধকল্পে সর্বদা গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির পাশাপাশি আভিযানিক টহল কার্যক্রমের মাধ্যমে চোরাচালান দমন কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...