1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে সাড়ম্বরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: শিক্ষাভিত্তিক সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান বিয়ের স্বপ্ন দেখিয়ে সর্বনাশ! শিবালয়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ বাঘাইছড়ির মডেল টাউনে বিজিবির অভিযান: ৪ লাখ ৪২ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল ঝালকাঠির শিক্ষক ও সাংবাদিক নেতা বাচ্চু’র বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার বুলিংয়ের প্রতিবাদজানিয়েছে বিভিন্ন সংগঠন ঈদগাঁওয়ে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা কক্সবাজারে শ্বশুরবাড়ি যাওয়ার পথে পানিতে পড়ে নিখোঁজ, ১৮ ঘণ্টা পর শামীমের মরদেহ উদ্ধার চানপাড়া সেতুবন্ধন সমাজ কল্যাণ সমিতির নতুন নেতৃত্বমানবিকতা, ঐক্য ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ভক্তিগীতি ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বাঘাইছড়িতে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমী উদযাপন

বেতাগীতে সাড়ম্বরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: শিক্ষাভিত্তিক সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

।দুলাল ফেরদৌস বেতাগী (বরগুনা) প্রতিনিধি:”

মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই যুগোপযোগী স্লোগানকে সামনে রেখে বরগুনার বেতাগীতে অত্যন্ত আকর্ষনীয় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও তাৎপর্যপূর্ণ আলোচনা সভার আয়োজন করা হয়।৮ সেপ্টেম্বর সকাল ১০:০০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সুধী সমাবেশে সভাপতির আসন অলংকৃত করেন বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন অঞ্চলের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, অভিজ্ঞ জননেতা সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো: শাহজাহান কবির—যিনি ইতিপূর্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।প্রধান অতিথির বক্তব্যে মো: শাহজাহান কবির বলেন, “শিক্ষা কেবল অক্ষরজ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা একটি জাতির সার্বিক জীবনমান ও চিন্তাধারার ইতিবাচক পরিবর্তন ঘটায়। নিরক্ষরতার অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে হলে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর জন্য জনপ্রতিনিধি, শিক্ষিত সমাজ ও সাধারণ জনগণকে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বেতাগী উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান খান এবং বেতাগী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ কামাল খান। বক্তারা তৃণমূল পর্যায়ে সাক্ষরতার হার শতভাগে উন্নীত করার কৌশল এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার সার্বিক গুণগত মান বৃদ্ধির উপর বিশেষ আলোকপাত করেন।এছাড়াও সভায় উপস্থিত থেকে গঠনমূলক আলোচনায় অংশ নেন বেতাগী বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শাহীন। তিনি নারী শিক্ষার গুরুত্ব ও আধুনিক যুগে তথ্যপ্রযুক্তিভিত্তিক সাক্ষরতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।আলোচনা সভা শেষে এক শোভাযাত্রা বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...