1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বেতাগীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ‘বেতাগী জনকল্যাণ পরিষদ ঝুঁকিপূর্ণ ছাদের নিচে বাঘাইছড়ি পৌরসভার কার্যক্রম: জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমের খবরের পর দৌলতপুরে ম্যাজিস্ট্রেটের বিশেষ অভিযান: অপসারণ হলো ১২০ মিটার ড্রেজার পাইপ চৌফলদন্ডীকে প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবি কাউন্সিলর প্রার্থী হিসেবে যুবদল নেতা তুহিন কে ঘিরে নির্বাচনী আলোচনা বেতাগীতে সাড়ম্বরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত: শিক্ষাভিত্তিক সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান বিয়ের স্বপ্ন দেখিয়ে সর্বনাশ! শিবালয়ে প্রতারণা ও ধর্ষণের অভিযোগ বাঘাইছড়ির মডেল টাউনে বিজিবির অভিযান: ৪ লাখ ৪২ হাজার টাকার অবৈধ কাঠ উদ্ধার মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

চৌফলদন্ডীকে প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির দাবি

  • আপলোডের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নকে প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার দাবিতে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় নারী প্রতিনিধিরা।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে চৌফলদন্ডী ইউনিয়নের নারী সমাজের পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।চৌফলদন্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুন মহাল এলাকার বাসিন্দা কামরুন নাহার স্থানীয় নারী সমাজের পক্ষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি হস্তান্তর করেন।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আবিরা সোলতানা (বি.কম), কক্সবাজার সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিয়া বিনতে সালাম, অ্যাডভোকেট শওকত ওসমান, আনসার কমান্ডার নুরুল আমিন, আবদুল মালেক ও তাহসিন সাঈদ।স্মারকলিপিতে চৌফলদন্ডী ইউনিয়নের ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক গুরুত্ব এবং কক্সবাজার শহরের সঙ্গে এর নিকটবর্তী অবস্থান বিবেচনায় নিয়ে প্রস্তাবিত কক্সবাজার সিটি করপোরেশনের আওতাভুক্ত করার দাবি জানানো হয়।স্থানীয় নারী প্রতিনিধিরা মনে করেন, চৌফলদন্ডীকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সেবা, যোগাযোগ ব্যবস্থা ও আর্থ-সামাজিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি কক্সবাজারের পরিকল্পিত নগরায়ন ও সম্প্রসারণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তারা চৌফলদন্ডী ইউনিয়নকে প্রস্তাবিত সিটি করপোরেশনের সীমানায় অন্তর্ভুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক বিবেচনা কামনা করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...