1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সাভার বিরুলিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোডের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন সাভার।
১৭ ডিসেম্বর (বুধবার) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় সাভার উপজেলায় বিরুলিয়া ইউনিয়নে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিরুলিয়া ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের সহযোগিতায় বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন এই মাহফিলের আয়োজন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য রাখেন এবং তার সুস্থ জীবনের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করেন। ডাঃ সালাউদ্দিন বাবু বেগম জিয়ার রাজনৈতিক অবদান ও দেশের প্রতি তার আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান বদির, সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহমান, সাভার সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, বিরুলিয়া ইউনিয়ন গ্রাম-আদালত চেয়ারম্যান হাজী:মোঃ মনিরুল হক সহ স্থানীয় নেত্রবৃন্দ। তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নেতৃবৃন্দ বলেন, বেগম জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক এবং তার সুস্থতা দলের সকল নেতাকর্মী ও দেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিরুলিয়া বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শেরালি।
দোয়া মাহফিলে সাভার থানা এবং বিরুলিয়া ইউনিয়নের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সকলের কণ্ঠে ছিল বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনার আকুতি। মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং সকল অসুস্থ মানুষের আরোগ্য কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানের আয়োজক মোঃ আনোয়ার হোসেন সকলকে ধন্যবাদ জানান এবং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, দেশনেত্রী দ্রুত সুস্থ হয়ে দেশ ও জাতির সেবায় আবারও আত্মনিয়োগ করতে পারবেন।

এই দোয়া মাহফিল বেগম খালেদা জিয়ার প্রতি তৃণমূল নেতাকর্মীদের গভীর ভালোবাসা ও শ্রদ্ধার প্রতিফলন ঘটিয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...