1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় ৬৮ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, অগ্রগতি ৯৮ শতাংশ অশিক্ষিত হয়েও সাংবাদিক! চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের চ্যাম্পিয়ান শাহদাত ভূইয়া নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ কুমিল্লায় মুরাদনগর নির্বাচন অফিসে এনআইডি সিন্ডিকেটের জালিয়াতি ও হয়রানির শিকার প্রবাসী সহ জনসাধারণ বাড্ডা জাগরণী সংসদে ২৪ ঘণ্টা জুয়া ও দেহব্যবসার অভিযোগতথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের মারধরের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি মানিকগঞ্জ কৃষ্ণপুরে সার বিক্রয়কেন্দ্রে দিনভর তদারকি শিবালয়ে মহাসড়কের পাশে মাংস বিক্রির দায়ে মামলা মানিকগঞ্জে একই পরিবারের একাধিক সার ডিলার ও কৃত্রিম সংকটের অভিযোগ কৃষ্ণপুরে সুশৃঙ্খল পরিবেশে ভর্তুকি মূল্যে সার বিক্রি সৌদি প্রবাসীকে অপহরণের অভিযোগ: ২৪ লাখ টাকা মুক্তিপণ দাবি, ১৩ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার পরও আরও ১০ লাখ ৫০ হাজার টাকার জন্য হুমকি

মানিকগঞ্জ কৃষ্ণপুরে সার বিক্রয়কেন্দ্রে দিনভর তদারকি

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ বজলুর রহমানঃ-
কৃষকদের কাছে সরকারি ভর্তুকি মূল্যের সার সঠিকভাবে পৌঁছে দেওয়া, অতিরিক্ত দাম আদায় ও সারের অপচয় রোধে মানিকগঞ্জ সদর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন এলাকায় সার বিক্রয়কেন্দ্রগুলোতে দিনভর তদারকি করেছেন উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা মোঃ মাসুম ভূঁইয়া।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার বিভিন্ন সার ডিলার ও খুচরা বিক্রয় পয়েন্ট পরিদর্শন করেন তিনি। এ সময় সার বিক্রির কার্যক্রম, মজুতের পরিমাণ, মূল্য তালিকা, কৃষকদের সার প্রাপ্তি এবং নির্ধারিত পরিমাণের বেশি সার দেওয়া হচ্ছে কি না—এসব বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।

তদারকির সময় ডিলার ও বিক্রেতাদের সরকারি নির্ধারিত মূল্যে সার বিক্রি, মজুত ও বিক্রির হিসাব সংরক্ষণ এবং প্রকৃত কৃষকদের প্রয়োজন অনুযায়ী সার দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত মূল্য নেওয়ার শিকার না হন, সে বিষয়েও সতর্ক করা হয়।

কৃষি কর্মকর্তা মোঃ মাসুম ভূঁইয়া বলেন, কৃষকদের স্বার্থে সরকারি ভর্তুকি মূল্যের সার সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কৃষ্ণপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার সার বিক্রয়কেন্দ্রগুলোতে আজ দিনভর তদারকি করেছি। কোথাও যেন নির্ধারিত মূল্যের অতিরিক্ত টাকা নেওয়া, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অনিয়মের সুযোগ না থাকে, সে বিষয়ে ডিলার ও বিক্রেতাদের কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জমির পরিমাণ ও ফসলের প্রয়োজন অনুযায়ী কৃষককে প্রয়োজনীয় সার দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। কৃষকদের হয়রানিমুক্তভাবে সার পাওয়ার বিষয়টি কৃষি বিভাগের অগ্রাধিকার। এ ধরনের তদারকি ও মনিটরিং অব্যাহত থাকবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...