1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় ৬৮ কিলোমিটার খাল খনন ও পুনঃখনন, অগ্রগতি ৯৮ শতাংশ অশিক্ষিত হয়েও সাংবাদিক! চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধের চ্যাম্পিয়ান শাহদাত ভূইয়া নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ কুমিল্লায় মুরাদনগর নির্বাচন অফিসে এনআইডি সিন্ডিকেটের জালিয়াতি ও হয়রানির শিকার প্রবাসী সহ জনসাধারণ বাড্ডা জাগরণী সংসদে ২৪ ঘণ্টা জুয়া ও দেহব্যবসার অভিযোগতথ্য সংগ্রহে গেলে সাংবাদিকদের মারধরের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি মানিকগঞ্জ কৃষ্ণপুরে সার বিক্রয়কেন্দ্রে দিনভর তদারকি শিবালয়ে মহাসড়কের পাশে মাংস বিক্রির দায়ে মামলা মানিকগঞ্জে একই পরিবারের একাধিক সার ডিলার ও কৃত্রিম সংকটের অভিযোগ কৃষ্ণপুরে সুশৃঙ্খল পরিবেশে ভর্তুকি মূল্যে সার বিক্রি সৌদি প্রবাসীকে অপহরণের অভিযোগ: ২৪ লাখ টাকা মুক্তিপণ দাবি, ১৩ লাখ ৫০ হাজার টাকা দেওয়ার পরও আরও ১০ লাখ ৫০ হাজার টাকার জন্য হুমকি

কুমিল্লায় মুরাদনগর নির্বাচন অফিসে এনআইডি সিন্ডিকেটের জালিয়াতি ও হয়রানির শিকার প্রবাসী সহ জনসাধারণ

  • আপলোডের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

বিশেষ প্রতিবেদক !কুমিল্লা জেলা প্রতিনিধি ” বিশ্ব মিডিয়া”নূরে আলম (শাহারিয়ার) কুমিল্লা

বাংলাদেশে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত রেমিট্যান্স যোদ্ধারা নিজ দেশে মৌলিক নাগরিক সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচন অফিস যেন জনসাধারণের জন্য হয়রানি ও দুর্নীতির এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নতুন ভোটার নিবন্ধন, তথ্য স্থানান্তর বা সংশোধন—যেকোনো সাধারণ নাগরিক সেবার জন্য সাধারণ জনগণকে দিতে হচ্ছে নির্ধারিত হারের ঘুষ। এই সিন্ডিকেটের পেছনে সক্রিয়ভাবে গড়ে উঠেছে নির্বাচন অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় একটি সংঘবদ্ধ দালাল চক্র।সরেজমিনে তদন্তে দেখা গেছে, মুরাদনগর উপজেলা নির্বাচন অফিসে ২,০০০ টাকা থেকে শুরু করে ৩৫,০০০ টাকা পর্যন্ত অবৈধ লেনদেন ছাড়া কোনো ফাইল নড়ে না। এই অবৈধ অর্থ নিষ্কাশনের জন্য অফিস প্রাঙ্গণে প্রতিটি স্তরেই নিয়োজিত রয়েছে দালালরা। সিসিটিভি ফুটেজ, কল ডিটেইলস রেকর্ড এবং ভয়েস ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে তদন্ত করলে এই চক্রের প্রতিটি অসাধু লেনদেনের প্রমাণ পাওয়া যাবে বলে অভিযোগ উঠেছে।ভুক্তভোগীর আর্তনাদ: বায়োমেট্রিক দিয়েও মেলেনি এনআইডি ঘটনার বিস্তারিত জানা যায় আন্দিকুট ইউনিয়নের দেওরা গ্রামের প্রবাসী নাগরিক মোহাম্মদ ইমন মিয়ার (পাসপোর্ট নং: A11096146) মাধ্যমে। কর্মসংস্থান পরিবর্তন ও পুনরায় প্রবাসে গমনের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) অতি দ্রুত পাওয়ার উদ্দেশ্যে তিনি মুরাদনগর উপজেলা নির্বাচন অফিসে আবেদন করেন।সব প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও অনলাইন ফরম (ফরম নম্বর:NIDFN117680961) জমা দিলেও শুরুতে কোনো সুনির্দিষ্ট আইনি কারণ ছাড়া তাঁর ফাইলটি ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি পুনরায় যোগাযোগ করা হলে কর্মচারীরা দাবি করেন—তাঁর জন্ম নিবন্ধন সনদ অন্য এলাকা থেকে ইস্যু হওয়ায় তাঁকে মুরাদনগর থেকে নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা সম্ভব নয়। অথচ তাঁর সেই একই জন্ম নিবন্ধন নম্বরের (২০০৩৩৩৯৩৩৩০৮ ৩৭৫৬) ওপর ভিত্তি করে তাঁর আন্তর্জাতিক পাসপোর্ট ইস্যু হয়েছিল। আইনি যৌক্তিকতা জানতে চাইলে নির্বাচন অফিসের কর্মচারীরা প্রবাসীর সঙ্গে চরম অশালীন আচরণ করেন। অনুসন্ধানে দেখা যায়, ইউনিয়ন সচিব ও ইউপি চেয়ারম্যানদের একটি চক্রের স্বার্থ রক্ষার্থেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহিরাগত সনদের অজুহাত তুলে ফাইল আটকে দেওয়া হয়। পরবর্তীতে প্রশাসনিক তদারকি ও প্রবাসীর বৈধ নথিপত্র উপস্থাপনের পর ১৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অবশেষে ওই প্রবাসীর বায়োমেট্রিক গ্রহণ ও ছবি তোলার প্রক্রিয়া সম্পন্ন হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও অদ্যাবধি তাঁর এনআইডি কার্ড ইস্যু করা হয়নি। বারবার অফিসে তাগাদা দিলে কখনো ‘সার্ভার জটিলতা’, আবার কখনো ‘ঢাকা প্রধান কার্যালয়ে যোগাযোগের’ টালবাহানা করা হয়। এমনকি ঢাকা থেকে ঘুরে এসে উপজেলা অফিসে যোগাযোগ করা হলে নতুন যোগদানকৃত নির্বাচন কর্মকর্তা পূর্বের সম্পন্নকৃত বায়োমেট্রিক বাতিল ঘোষণা করে পুনরায় প্রথম থেকে পুরো প্রক্রিয়া শুরু করার অযৌক্তিক নির্দেশ দেন। ফলে প্রবাসে ফেরার সময় ঘনিয়ে আসলেও এনআইডি না পাওয়ায় ওই রেমিট্যান্স যোদ্ধার কর্মসংস্থান ও ভবিষ্যৎ জীবন এখন চরম অনিশ্চয়তার মুখে।আইন বিশেষজ্ঞদের মতামত !আইন বিশেষজ্ঞদের মতে, সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের এ ধরনের অপকর্ম দেশের প্রচলিত আইনি কাঠামোর স্পষ্ট পরিপন্থী। দণ্ডবিধি, ১৮৬০ (ধারা ১৬৬), ভোটার তালিকা আইন, ২০০৯, এবং দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ অনুযায়ী সরকারি পদে আসীন থেকে ঘুষ দাবি, অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার শাস্তিযোগ্য অপরাধ।প্রতিকার প্রার্থনা ও সুশীল সমাজের দাবি !ভুক্তভোগী প্রবাসী ইতোমধ্যে মিডিয়া সহ সিনিয়র সচিব (নির্বাচন কমিশন সচিবালয়), স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সিআইডি (CID), আইডিইএ-২য় পর্যায় প্রকল্প এবং দুদক সহ সংশ্লিষ্ট একাধিক সংস্থায় এই বিষয়ে সম্পর্কে অবগত করেন।মুরাদনগরের প্রবাসী ও সাধারণ নাগরিকদের দাবি—যাঁরা বিদেশের মাটিতে রক্তঘাম ঝরিয়ে দেশের অর্থনীতি সচল রাখছেন, তাঁদের নিজ দেশে এসে প্রশাসনিক কর্মকর্তাদের জিম্মিদশার শিকার হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই সিন্ডিকেটের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...