মোঃ মারুফ হোসেন:
বরিশাল সদর গাজী মিলন আয়তনের সামনে প্রকাশ্যে মাদক বেচাকেনা ও সেবনের সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে রবিন দে নামে এক ব্যক্তির বিরুদ্ধে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বেচাকেনা ও সেবনের সঙ্গে তিনি জড়িত। পরিবারের পক্ষ থেকে একাধিকবার তাকে রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হলেও ফিরে এসে আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ রয়েছে।অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থাকার কারণে রবিন দে এখনো আইনশৃঙ্খলা বাহিনীর নজরের বাইরে রয়েছেন। তার বিরুদ্ধে কেউ কথা বললে বা অভিযোগ করলে উল্টো তাকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও স্থানীয়দের দাবি।এ কারণে ভয়ে অনেকেই তার বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলতে বা সংবাদ প্রকাশ করতে সাহস পাচ্ছিলেন না বলে জানা গেছে।স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হোক।তবে এসব অভিযোগের বিষয়ে রবিন দে-এর বক্তব্য জানা যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।