স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা) :
বরগুনার বেতাগীতে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩ টা ১৩ মিনিটের উপজেলার বিবিচিনি ইউনিয়নের দেশান্তরকাঠী গ্রামের কৃষক গোকুল রায়ের ছেলে প্রান্ত রায় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত প্রান্ত রায় শনিবার বিকেলে তার বাড়ির এলাকায় মাঠে কৃষি কাজ করছিলো হঠাৎ আবহাওয়া মেঘাচ্ছন্ন হলে বজ্রপাতের তার মৃত্যু ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার বাবা গোকুল রায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। এ সময় ওই যুবক বাড়ির পাশে মাঠে কৃষি কাজ করছিল। হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। গত শনিবার রাতে প্রান্ত রায়ের মরদেহের অন্তোষ্ট্রোক্রিয়া সম্পন্ন হয়েছে।