1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ ।। ২৬ হাজার ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি: সাত দিনের মধ্যে ৪ ডাকাতসহ ৫ জন গ্রেপ্তার বেতাগীতে বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৫, ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন সাভারের বলিয়ারপুরে ইয়া/বা সেবন ও সংরক্ষণে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা বরগুনায় মামুনুল হকগণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে আমতলীতে গরু চুরিসহ ১৮ মামলার আসামি লিটন ঢালী গ্রেপ্তার বেতাগীতে বজ্রপাতে যুবকের মৃত্যু মাদক বেচাকেনার অভিযোগ, এলাকায় আলোচনায় রবিন দে পেকুয়ায় চায়ের দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ২

লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে

  • আপলোডের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মো. আলাউদ্দিন, লক্ষ্মীপুর:

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার ২০২৬–২০২৮ দ্বি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী সমীর কর্মকারের প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে বাড়ছে ব্যস্ততা। ভোটারদের সঙ্গে মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় ও নিজেদের পরিকল্পনা তুলে ধরার মাধ্যমে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা।আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লক্ষ্মীপুরে বহুল প্রতীক্ষিত বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে চেয়ারম্যানসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একাধিক প্রার্থী। ইতোমধ্যে প্রার্থীরা নিজেদের কর্মপরিকল্পনা ও ভবিষ্যৎ ভাবনা ভোটারদের সামনে তুলে ধরতে মাঠে সক্রিয় হয়েছেন।নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী সমীর কর্মকার ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। তিনি জুয়েলারি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করছেন।সাধারণ ব্যবসায়ীরা বলেন, জুয়েলারি ব্যবসার বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও ব্যবসায়ীবান্ধব নেতৃত্ব প্রয়োজন। সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার প্রত্যাশা রয়েছে তাদের। নির্বাচনে যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচনের কথা জানান তারা।চেয়ারম্যান পদপ্রার্থী সমীর কর্মকার বলেন, ব্যবসায়ীদের আস্থা ও ভালোবাসা নিয়ে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচিত হলে জুয়েলারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন। তিনি সকল ভোটারের সহযোগিতা ও দোয়া কামনা করেন।নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে প্রার্থীদের প্রচারণা। শেষ পর্যন্ত ভোটাররা কাকে নেতৃত্বের জন্য বেছে নেন, সেদিকেই এখন তাকিয়ে লক্ষ্মীপুরের জুয়েলারি ব্যবসায়ীরা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...