নিজেস্ব প্রতিবেদক:
রাজধানীর নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র পূর্ণকরকে মারধর করার অভিযোগ উঠেছে মর্নিং শিফটের বাংলা শিক্ষক আহসান হাবীব এর বিরুদ্ধে। পরে ছাত্রের অভিভাবক স্কুলে এসে ছাত্র পূর্ণকরকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ৮ ই আগস্ট মঙ্গলবার সকালে রাজধানীর নবাবপুর উচ্চ বিদ্যালয় এ ঘটনা ঘটে।এ বিষয় সাংবাদিকরা স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে প্রধান শিক্ষক মিটিংয়ে ব্যস্ত আছেন বলে জানিয়েছেন সহকারী প্রধান শিক্ষক খোরশেদ আলম। সহকারী প্রধান শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, বাংলা শিক্ষক আহসান হাবীব, ছাত্র পূর্নকরকে দুটি থাপ্পড় মেরেছে । এতে সে অসুস্থ হয়ে পড়ে।পরেরদিন অভিভাবকদের সাথে বিষয়টা সমঝোতা হয় এবং শিক্ষককে নোটিশ করা হয়েছে, পরবর্তীতে এমন ঘটনা ঘটলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। তবে সাংবাদিকদের কাছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক এবং ছাত্ররা অভিযোগ করেছেন, এই শিক্ষক এর আগেও কয়েক ছাত্রকে এরকম মেরেছে। এ ধরনের ঘটনা এই শিক্ষক দ্বারা প্রায়ই ঘটেছে। বিভিন্ন কারণে তারা এই অভিযোগগুলি প্রকাশ করতে পারছেন না। তাই ছাত্র এবং অভিভাবকরা এই শিক্ষককে দ্রুত অপসারণের দাবি জানান।