1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬ যৌ_তু_কের দাবীতে গৃহবধুকে শ্বা’স’রো’ধে হ’ত্যা, পালি*য়েছে শ্বশুরবাড়ির লোকজন বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচ্ছন্নতা অভিযান নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ছাত্র পেটানোর অভিযোগ ।। ২৬ হাজার ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডাকাতি: সাত দিনের মধ্যে ৪ ডাকাতসহ ৫ জন গ্রেপ্তার বেতাগীতে বিদ্যালয়ে আগুন আতঙ্কে হুড়োহুড়িতে আহত ১৫, ছুটি ঘোষণা, তদন্ত কমিটি গঠন সাভারের বলিয়ারপুরে ইয়া/বা সেবন ও সংরক্ষণে ৩ মাসের কারাদণ্ড ১শ টাকা জরিমানা বরগুনায় মামুনুল হকগণভোটের রায় না মানলে বিএনপিকে লাল কার্ড দেখাবে জনগণ লক্ষ্মীপুর বাজুস নির্বাচন: চেয়ারম্যান প্রার্থী সমীর কর্মকারের প্রচারণা এগিয়ে আমতলীতে গরু চুরিসহ ১৮ মামলার আসামি লিটন ঢালী গ্রেপ্তার

বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের পরিচ্ছন্নতা অভিযান

  • আপলোডের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটির বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল প্রাঙ্গণে এই অভিযানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং বিজিবির সদস্যরা।অভিযানে বিদ্যালয়ের আঙিনা, শ্রেণিকক্ষ, ড্রেন এবং আশপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয়। এডিস মশার প্রজনন ক্ষেত্র হতে পারে এমন পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা ও জমে থাকা পানি অপসারণ করা হয়। শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হয় কিভাবে ডেঙ্গু প্রতিরোধ করতে হয়।স্কুল পর্যায় থেকে এমন সচেতনতা ছড়িয়ে পড়লে বাঘাইছড়িতে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমে আসবে।৭ম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আজ আমরা নিজেরাই আমাদের স্কুল পরিষ্কার করেছি। অনেক মজা লেগেছে। এখন থেকে বাড়িতেও কোথাও পানি জমতে দেব না।কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক হোছাইন আহমদ সাজু বলেন, ডেঙ্গু এখন শুধু শহরের রোগ নয়, পাহাড়েও এর ঝুঁকি বাড়ছে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা নিজেরা সচেতন হবে এবং তাদের পরিবারকেও সচেতন করবে। পরিচ্ছন্নতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। তাই আমাদের এই উদ্যোগ।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...