1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন বন্দর উপজেলা পরিষদ ও থানা পরিদর্শনে ডিসি নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণখেলাধুলায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগ বাঘাইছড়িতে জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬

কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব দীপেন তালুকদার দীপু।সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে তিনি বিদ্যালয় পরিদর্শনে আসেন। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সম্মানিত সদস্য ও রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মামুনুর রশীদ মামুন।পরিদর্শনকালে অতিথিবৃন্দকে স্বাগত জানান অত্র বিদ্যালয়ের সভাপতি ও মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, মহোদয়।এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য জনাব সিরাজুল ইসলাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক জনাব রহমত উল্লাহ খাজা সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।পরিদর্শনকালে সম্মানিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার পরিবেশ, শ্রেণি পাঠদান ও অবকাঠামোগত অবস্থা ঘুরে দেখেন। শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, সুশৃঙ্খল পরিবেশ ও বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত শিক্ষা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন অতিথিবৃন্দ।এ সময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জনাব দীপেন তালুকদার দীপু বলেন, পার্বত্য অঞ্চলে শিক্ষার প্রসারে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল একটি মডেল। এখানে পাহাড়ি-বাঙালি সকল শিক্ষার্থী একসাথে মানসম্মত শিক্ষা পাচ্ছে। জেলা পরিষদের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানের যেকোনো উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে।বিদ্যালয়ের সভাপতি ও জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি মহোদয় আগত অতিথিদের ধন্যবাদ জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...