টাঙ্গাইল প্রতিনিধি:
আসলাম খানটাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার।এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর আলী তালুকদার, অভিভাবক প্রতিনিধি লুৎফর রহমান লেলিন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ সেলিম মিয়া এবং সিনিয়র শিক্ষক মো. আব্দুর রকিব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনামিকা খন্দকার কথা।অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। ক্রীড়া সামগ্রী হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।বক্তারা বলেন, শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষা নয়, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে খেলাধুলারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক প্রশান্তি, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তুলতে সহায়তা করে।শিক্ষার্থীদের মাদক, অনলাইন আসক্তি ও বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই উল্লেখ করে আয়োজকরা শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান।উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া চর্চার পরিবেশ আরও সমৃদ্ধ করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।