1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন বন্দর উপজেলা পরিষদ ও থানা পরিদর্শনে ডিসি নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূ নির্যাতনের অভিযোগ কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণখেলাধুলায় শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগ বাঘাইছড়িতে জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল পরিদর্শনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান চকরিয়ায় ডাকাতির প্রস্তুতি ভেস্তে দিল পুলিশ, ৮২৫ গুলি ও ৩ অস্ত্রসহ গ্রেফতার ৬

বন্দর উপজেলা পরিষদ ও থানা পরিদর্শনে ডিসি

  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মাহফুজ জাহিদ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ ও থানার কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ রায়হান কবির।

বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদে উপস্থিত হয়ে কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এসময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেবা প্রার্থীদের জন্য অপেক্ষার স্থান “অন্তরে বন্দর” উদ্বোধন করেন। অসহায় মানুষের মাঝে শুকনা খাবার বিতরণের পাশাপাশি কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন তিনি। পরে বন্দর থানা পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।পরবর্তীতে উপজেলার কুড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন,পরিদর্শন এবং মদনপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে ভূমি সেবা সহজ করতে নানা দিকনির্দেশনা প্রদান করেন।একইসাথে উভয় স্থানে বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিবানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, প্রকৌশলী এসএম সামিন ইসরাক,থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...