1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭ বাঘাইছড়িতে খানাখন্দে ভরা বটতলী রোড: হাজারো শিক্ষার্থী ও যাত্রীর দুর্ভোগ চরমে ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭

  • আপলোডের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব মিডিয়া ডেক্স

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হবে। সমাবর্তন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে শেকৃবি প্রশাসনের সাক্ষাৎকালে সমাবর্তনসহ নানা বিষয়ে আলোচনা হয়।সাক্ষাৎকালে দেশের কৃষি খাতের উন্নয়ন, কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

কৃষি গবেষণার ফলাফল ছড়িয়ে দেওয়া এবং গবেষণার মাধ্যমে কৃষিতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন যুক্ত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।এ সময় শেকৃবি প্রশাসনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে আধুনিক ল্যাবরেটরি সুবিধা বৃদ্ধি ও গবেষণার অবকাঠামো উন্নয়নে আচার্যের সহযোগিতা কামনা করা হয়।

পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আরও গবেষণামুখী করে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগের বিষয়েও আলোচনা হয়।শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণায় শেকৃবি শিক্ষক, কর্মকর্তা, সাবেক বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...