1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭ বাঘাইছড়িতে খানাখন্দে ভরা বটতলী রোড: হাজারো শিক্ষার্থী ও যাত্রীর দুর্ভোগ চরমে ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন

চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মো. আলাউদ্দিন, লক্ষ্মীপুর:

পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে প্রথমবারের মতো কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার চন্দ্রগঞ্জ থানা কমিউনিটি পুলিশের আয়োজনে চরচামিতা বেগম অজিফা উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাকে ঘিরে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রব, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নিলুফা ইয়াসমিন নিপা বলেন, খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এর মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি হয়। পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সৌহার্দ্য বাড়াতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।চন্দ্রগঞ্জ থানার ওসি মো. আব্দুর রব বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য হলো পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও দৃঢ় করা। কাবাডির মতো জনপ্রিয় খেলাকে কেন্দ্র করে সবাইকে একত্রিত করার মাধ্যমে সামাজিক বন্ধন আরও শক্তিশালী হবে। তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে ভবিষ্যতেও ক্রীড়া ও জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখা হবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা উপভোগ করতে মাঠে স্থানীয় বাসিন্দা ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।প্রতিযোগিতা শেষে বিজয়ী মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ দত্তপাড়া রাম রতন বহুমুখী আদর্শ হাই স্কুল দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।আয়োজকরা জানান, পুলিশ ও জনগণের মধ্যে সম্পৃক্ততা বাড়ানো, সামাজিক সম্প্রীতি জোরদার এবং তরুণদের ক্রীড়ামুখী করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...