1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭ বাঘাইছড়িতে খানাখন্দে ভরা বটতলী রোড: হাজারো শিক্ষার্থী ও যাত্রীর দুর্ভোগ চরমে ঝলকাঠি জাতীয়তাবাদী ফোরামের ঢাকা কমিটি গঠিত দেশসেরা জেলা পুলিশ কুমিল্লা: অস্ত্র ও মাদক উদ্ধার এবং অপরাধ দমনে অভূতপূর্ব সাফল্যে পুরস্কৃত এসপি আনিসুজ্জামান পিপিএম বিরোধী আন্দোলনের যুবনেতা ও ভাষা আন্দোলনের শীর্ষ নেতা শামসুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী পালিত নতুন সার ডিলার চয়নে মাঠে প্রশাসন

বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মো. আলাউদ্দিন:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিসিক শিল্পনগরীতে নিষিদ্ধ পলিথিন তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানাটির মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কায়েসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিসিক শিল্পনগরীর এসপি প্রিন্টিং ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কারখানার ভেতর থেকে ১৮ বস্তা পলিথিন, ৫৭ বস্তা পলিথিন তৈরির কাঁচামাল এবং তিন রোল পলিথিন সিলিন্ডার জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সরকারি মূল্য ১ লাখ ৭২ হাজার ২০০ টাকা।অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ইউএনও আরও জানান, জব্দ করা পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল রিসাইক্লিং প্রতিষ্ঠানের কাছে সরকারি নিলামে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, এর আগেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অবৈধ পলিথিন উৎপাদন ও বাজারজাতের অভিযোগে পরিবেশ অধিদপ্তর একাধিকবার অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করেছিল। তবে পরবর্তীতে আবারও সেখানে পলিথিন উৎপাদনের কার্যক্রম চলার অভিযোগ ওঠে। এ ছাড়া প্রতিষ্ঠানটির মালিক শাহপরান ও এক নারী পরিচালকের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।স্থানীয় বাসিন্দারা জানান, নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বাজারজাত বন্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখা প্রয়োজন। জনস্বার্থে এ ধরনের মোবাইল কোর্ট অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...