1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আলমডাঙ্গায় ১৯ বছরের তরুণী মাদক মামলায় গ্রেপ্তারইয়াবা-গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার ক্যান্সারে আক্রান্ত অসহায় রৌশন আরার পাশে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন জামিন না পেয়ে আদালতের এজলাসে আসামির হামলা, আহত ৩ পুলিশ সদস্য ঝালকাঠির উন্নয়ন হতে হবে সমতার ভিত্তিতে ড. জিয়াউদ্দিন হায়দার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়েটাইব্রেকারের রোমাঞ্চে নবম শ্রেণিকে হারিয়ে ফাইনালে দশম শ্রেণি বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা ঘিওরে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন: দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা চন্দ্রগঞ্জে কমিউনিটি পুলিশিংয়ের কাবাডিচ্যাম্পিয়ন মান্দারী স্কুল, রানার্সআপ দত্তপাড়া সড়ক দুর্ঘটনায় প্রা-ণ গেল ২২ বছরের যুবকের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৬ ফেব্রুয়ারি-২০২৭

সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়েটাইব্রেকারের রোমাঞ্চে নবম শ্রেণিকে হারিয়ে ফাইনালে দশম শ্রেণি

  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

শেফাইল উদ্দিন, কক্সবাজার

কক্সবাজার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির দলকে পরাজিত করে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতে নিয়েছে দশম শ্রেণির দল। টানটান উত্তেজনা, মুহূর্তে মুহূর্তে আক্রমণ-পাল্টা আক্রমণ—শেষ পর্যন্ত টাইব্রেকারের রোমাঞ্চ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত সময়ে তুমুল লড়াইয়ের পর ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। এতে নবম শ্রেণির দলকে পরাজিত করে বিজয়ের উল্লাসে মেতে ওঠে দশম শ্রেণির খেলোয়াড়রা।খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় দৈনিক বাংলাদেশের আলো-এর বিশেষ প্রতিনিধি ও জনপ্রিয় ফেসবুক অনলাইন ‘সময়ের সংবাদ’-এর সম্পাদক সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদ।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শরীর ও স্বাস্থ্য ভালো রাখতে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করতে হবে। ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করলে শরীর সুস্থ থাকার পাশাপাশি মনও প্রফুল্ল থাকে। খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মন-মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলতে পারে।”ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মুহাম্মদ আনছারুল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ সাদেক হোছাইন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ ইকবাল হোছাইন, এম এ মিডিয়ার সম্পাদক মুহাম্মদ মঞ্জুর আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।চ্যাম্পিয়ন দশম শ্রেণির দলের খেলোয়াড়দের মধ্যে ছিলেন—মোহাম্মদ স্বাধীন, জোসেল ক্যান্তি দাশ, মোহাম্মদ আকিব, মুহাম্মদ ইয়াছিন হাবিব, মোহাম্মদ তামিম-১, মোহাম্মদ তারেক, মোহাম্মদ শাকিব, তুহিন, মোহাম্মদ তাজিমুল হক, মোহাম্মদ তামিম-২ ও মোহাম্মদ জিহাদ।টুর্নামেন্টে সেরা গোলকিপারের পুরস্কার পান মোহাম্মদ তামিম এবং সেরা গোলদাতার পুরস্কার অর্জন করেন দশম শ্রেণির ছাত্র মোহাম্মদ স্বাধীন। বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদসহ আমন্ত্রিত অতিথিরা।খেলাধুলার এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...