স্বপন কুমার ঢালী, বেতাগী (বরগুনা):
বরগুনার বেতাগী পৌর শহরের বিশিষ্ট ব্যবসায়ী সরকারি কলেজ গেইট এলাকার বাসিন্দা আলহাজ্ব নূরুল ইসলাম (৮৪) শুক্রবার সকাল ৭ টা ৩০ মিনিটে ঢাকা নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এলাকায় সদালাপী, মিষ্টভাষী, ন্যায় পরায়ন এবং ডাকনাম নূরুল ইসলাম হাজ্বী নামে পরিচিত ছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী, দুই পুত্র, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বাধর্ক্যজনিত শারীরিক বিভিন্ন সমস্যায় নিয়ে নিউরোসাইন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার প্রথম জানাজা সকাল ১০ টায় ঢাকা অনুষ্ঠিত হয়েছে।
বিকেলে ঢাকা তার মরদেহ সরকারি কলেজ গেইট এলাকায় আনা হয়। এসময় একনজর দেখার জন্য সর্বস্তরের মানুষ ছুটে আসেন। সন্ধ্যা ৭ টায় সরকারি কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এসময় সর্বস্তরের মানুষ ছুটে আসেন। এরপর পারিবারিক গোরস্থান তাকে দাফন করা হয়েছে।