1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীর পাঠ ঝুপড়িঘরে, পড়ে আছে ৭ কোটি টাকার ভবন সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৬ পর্যটক আটক তালতলীতে রাখাইন পরিবারের জমিতে চাষাবাদে বাধা দেওয়ার অভিযোগ চলে গেলেন বেতাগীর বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী নূরুল ইসলাম, জানাজায় মানুষের ঢল আলমডাঙ্গায় ১৯ বছরের তরুণী মাদক মামলায় গ্রেপ্তারইয়াবা-গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার ক্যান্সারে আক্রান্ত অসহায় রৌশন আরার পাশে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন জামিন না পেয়ে আদালতের এজলাসে আসামির হামলা, আহত ৩ পুলিশ সদস্য ঝালকাঠির উন্নয়ন হতে হবে সমতার ভিত্তিতে ড. জিয়াউদ্দিন হায়দার সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়েটাইব্রেকারের রোমাঞ্চে নবম শ্রেণিকে হারিয়ে ফাইনালে দশম শ্রেণি বেগমগঞ্জে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৬ পর্যটক আটক

  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ভ্রমণে যাওয়ার পথে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটককে আটক করেছে সাজেক থানা পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে বাঘাইহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাঘাইহাট জোন সদর থেকে পুলিশ ও সেনাবাহিনীর স্কর্টযোগে পর্যটকবাহী গাড়িগুলো সাজেকের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িগুলো বাঘাইহাট বাজার এলাকা অতিক্রম করার সময় ৬ পর্যটক হঠাৎ করে ‘জয় বাংলা’সহ আওয়ামী লীগের সমর্থনে স্লোগান দিতে শুরু করেন।পর্যটকদের এই উসকানিমূলক স্লোগানকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে বাঘাইহাট বাজারের স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং জনমনে অসন্তোষের সৃষ্টি হয়।খবর পেয়ে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাজেক থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ৬ পর্যটককে আটক করে।আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার মোঃ ফারদিন এহসান হৃদয় (২৪), ইয়াছিন (৩২), হবিগঞ্জ জেলার সুশান্ত পাল (২৩), হারুন ইসলাম তুষার (২৬), রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩) এবং পটুয়াখালী জেলার মোঃ সাইফুল ইসলাম (২৭)।ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। আটককৃত ৬ পর্যটক বর্তমানে সাজেক থানা হেফাজতে রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...