1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নিজের সম্পত্তিতে ফসলি জমির উপর থেকে মেশিন চালিয়ে ফসল নষ্ট করার অভিযোগ ,নিরাপত্তাহীনতায় আবু ইউসুফ বাবলা পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোকে চাপা দিয়ে বাস খাদে, নি হ ত ৩ মধুখালীর মেগচামী ইউনিয়ন বিএনপি’র কার্যালয় উদ্বোধন তালতলীতে সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীর পাঠ ঝুপড়িঘরে, পড়ে আছে ৭ কোটি টাকার ভবন সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৬ পর্যটক আটক তালতলীতে রাখাইন পরিবারের জমিতে চাষাবাদে বাধা দেওয়ার অভিযোগ চলে গেলেন বেতাগীর বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী নূরুল ইসলাম, জানাজায় মানুষের ঢল আলমডাঙ্গায় ১৯ বছরের তরুণী মাদক মামলায় গ্রেপ্তারইয়াবা-গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার ক্যান্সারে আক্রান্ত অসহায় রৌশন আরার পাশে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন জামিন না পেয়ে আদালতের এজলাসে আসামির হামলা, আহত ৩ পুলিশ সদস্য

পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোকে চাপা দিয়ে বাস খাদে, নি হ ত ৩

  • আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক আনিছুরজ্জামান খোকন

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইমরান ট্রাভেলসের একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) তালতলী থেকে ছেড়ে আসা ইমরান ট্রাভেলসের বাসটি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসক বাজারসংলগ্ন ধলু গাজী বাড়ির মোড়ে পৌঁছালে ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া একজনের পা গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় আহত ১০ জনের বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ধলু গাজী বাড়ির মোড়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় এখানে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ওই মোড়টি সংস্কার করে সোজা করা এবং প্রয়োজনীয় আইল্যান্ড বা সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটা কমানো সম্ভব।স্থানীয়রা আরও বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে বাসসহ সব ধরনের যানবাহনের চালকদের লাইসেন্স, লাইসেন্সের মেয়াদ ও প্রশিক্ষণ যথাযথভাবে যাচাই করা জরুরি। পাশাপাশি অতিরিক্ত গতি, অসচেতনতা ও বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।অন্যদিকে, পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ধীরগতির যানবাহনের চলাচল নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, মহাসড়কে এসব যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সড়ক কর্তৃপক্ষের জরুরি নজরদারি কামনা করেছেন তারা।সড়ক দুর্ঘটনা রোধে চালকদের ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমার মধ্যে গাড়ি চালানো এবং ঘুম বা ঝিমুনির সময় গাড়ি না চালানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল।সচেতন হই, ট্রাফিক আইন মেনে চলি সড়ক দুর্ঘটনা রোধ করি।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...