1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নিজের সম্পত্তিতে ফসলি জমির উপর থেকে মেশিন চালিয়ে ফসল নষ্ট করার অভিযোগ ,নিরাপত্তাহীনতায় আবু ইউসুফ বাবলা পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোকে চাপা দিয়ে বাস খাদে, নি হ ত ৩ মধুখালীর মেগচামী ইউনিয়ন বিএনপি’র কার্যালয় উদ্বোধন তালতলীতে সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীর পাঠ ঝুপড়িঘরে, পড়ে আছে ৭ কোটি টাকার ভবন সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৬ পর্যটক আটক তালতলীতে রাখাইন পরিবারের জমিতে চাষাবাদে বাধা দেওয়ার অভিযোগ চলে গেলেন বেতাগীর বিশিষ্ট ব্যবসায়ী হাজ্বী নূরুল ইসলাম, জানাজায় মানুষের ঢল আলমডাঙ্গায় ১৯ বছরের তরুণী মাদক মামলায় গ্রেপ্তারইয়াবা-গাঁজা, নগদ ৬৩ হাজার টাকা ও ৪টি মোবাইল ফোন উদ্ধার ক্যান্সারে আক্রান্ত অসহায় রৌশন আরার পাশে বেগমগঞ্জ উপজেলা প্রশাসন জামিন না পেয়ে আদালতের এজলাসে আসামির হামলা, আহত ৩ পুলিশ সদস্য

নিজের সম্পত্তিতে ফসলি জমির উপর থেকে মেশিন চালিয়ে ফসল নষ্ট করার অভিযোগ ,নিরাপত্তাহীনতায় আবু ইউসুফ বাবলা

  • আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬


স্টাফ রিপোর্টার | জয়নাল আবেদীন রাজু


বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়ীয়া ইউনিয়নের হেলেঞ্চাবাড়িয়া গ্রামে পৈত্রিক ও নিজ নামে ক্রয় করা সম্পত্তিতে চাষাবাদ করা ফসলি সাজিয়ে মেশিন চালিয়ে নষ্ট করে এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে আপন ও সৎ ভাই-বোনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের আইনগত অধিকার ও নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আবু ইউসুফ বাবলা নামে এক ব্যক্তি।
অভিযোগকারী আবু ইউসুফ বাবলার দাবি, তার বাবার রেখে যাওয়া পৈত্রিক সম্পত্তিতে তিনি আইনগতভাবে প্রাপ্য অংশের মালিক। পাশাপাশি নিজের অর্থে ক্রয় ও দলিল করা জমিও রয়েছে তার। এসব সম্পত্তির মধ্যে নিজের অংশের জমিতে চাষাবাদ করতে করা হলে প্রতিপক্ষের বাধার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
বাবলার অভিযোগ, সম্প্রতি আনুমানিক সকাল ১০টার দিকে আবু সাঈদ, মো. বেলাল, হাওয়া ও কাজল মাসুদসহ কয়েকজন ব্যক্তি তার চাষাবাদ করা জমির ওপর দিয়ে মেশিন চালিয়ে ফসল নষ্ট করে অন্য অংশের জমি চাষের চেষ্টা করেন। এ সময় তাদের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। তার দাবি, এ ঘটনায় তার চাষাবাদ করা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, পৈত্রিক ও নিজ নামে ক্রয় করা সম্পত্তির অংশে নিজের অর্থ ব্যয়ে একটি ঘর নির্মাণ করেছিলেন। বর্তমানে ওই ঘরে তার সৎ ভাই-বোনেরা বসবাস করছেন। অথচ একই সম্পত্তিতে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে তাকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।
আবু ইউসুফ বাবলার ভাষ্য, বাবার জীবদ্দশায় এবং মৃত্যুর পর দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি দেখাশোনা, জমি রক্ষা এবং জমি-জমা সংক্রান্ত বিভিন্ন কাজে তিনি সময়, শ্রম ও অর্থ ব্যয় করেছেন। কিন্তু বর্তমানে নিজের অংশের জমিতে চাষাবাদ করতে গেলেই বাধার সম্মুখীন হচ্ছেন।
বাবলার অভিযোগ, শুধু চাষাবাদে বাধা দেওয়াই নয়, নিজের প্রাপ্য সম্পত্তির অংশ বুঝে নেওয়ার ক্ষেত্রেও তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। এমনকি বিভিন্ন স্থান থেকে লোকজন এনে তাকে ভয়ভীতি দেখানো ও জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে আবু ইউসুফ বাবলা বলেন, “আমি কারও সম্পত্তি দখল করতে চাই না। বাবার পৈত্রিক সম্পত্তি এবং নিজের ক্রয় করা সম্পত্তিতে আমার যে ন্যায্য ও আইনগত অধিকার রয়েছে, আমি শুধু সেটুকুই চাই। নিজের অংশের জমিতে চাষাবাদ করতেও যদি বাধার মুখে পড়তে হয়, তাহলে আমি কোথায় যাব? প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইন অনুযায়ী আমার অধিকার নিশ্চিত করার দাবি জানাই।”
তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ঘটনার তদন্ত, নিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং পৈত্রিক ও নিজ নামে ক্রয় করা সম্পত্তিতে তার আইনগত অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...