1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসেন; ৫ কর্মকর্তা পেলেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি বামনায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত আটিগ্রামে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুকুর দখলের অভিযোগ আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি বরগুনায় সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত নিজের সম্পত্তিতে ফসলি জমির উপর থেকে মেশিন চালিয়ে ফসল নষ্ট করার অভিযোগ ,নিরাপত্তাহীনতায় আবু ইউসুফ বাবলা পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোকে চাপা দিয়ে বাস খাদে, নি হ ত ৩ মধুখালীর মেগচামী ইউনিয়ন বিএনপি’র কার্যালয় উদ্বোধন তালতলীতে সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীর পাঠ ঝুপড়িঘরে, পড়ে আছে ৭ কোটি টাকার ভবন সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৬ পর্যটক আটক

বরগুনায় সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

  • আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার, জয়নাল আবেদীন রাজু।

বরগুনা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী এসব কর্মসূচিতে পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে বিভিন্ন দিকনির্দেশনা দেন বরগুনার পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।রোববার সকাল ৯টায় বরগুনা পুলিশ লাইন্স মাঠে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। এতে অভিবাদন গ্রহণ করেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। প্যারেড শেষে তিনি পুলিশ লাইন্সের অস্ত্রাগার, যানবাহন শাখা, রেশন স্টোর ও পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন।সকাল সাড়ে ১০টায় পুলিশ লাইন্সের ড্রিলশেডে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এফ. এম. ফয়সাল, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম, সহকারী পুলিশ সুপার ও আমতলী সার্কেলের কর্মকর্তা মো. তরিকুল ইসলাম মাসুদসহ কোর্ট, ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও পুলিশ লাইন্সের ইনচার্জ এবং বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।সভায় পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা তুলে ধরেন। পুলিশ সুপার সংশ্লিষ্ট বিষয়গুলো শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের উদ্যোগ নেন। পরে তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয় যথাযথভাবে অনুসরণের পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারত্ব, শৃঙ্খলা ও জনসেবার মান বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।এ সময় গত মাসে অবৈধ মাদক উদ্ধার, ক্লুলেস ও গুরুত্বপূর্ণ মামলা শনাক্ত ও তদন্তে সাফল্য, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারসহ সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ কর্মকর্তাদের অর্থ পুরস্কার প্রদান করা হয়।এরপর দুপুর ১টায় পুলিশ অফিসের সম্মেলন কক্ষে পুলিশ সুপারের সভাপতিত্বে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগস্ট ২০২৬ মাসে দায়ের হওয়া মামলাগুলো কেসভিত্তিক পর্যালোচনা ও বিশ্লেষণ করা হয়।অপরাধ সভায় মামলার তদন্তের মানোন্নয়ন, গ্রেফতারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্রসহ অন্যান্য অবৈধ দ্রব্য উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা পুলিশি সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে অপরাধ দমন, মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ ও ক্লুলেস মামলার রহস্য উদঘাটন এবং ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে আরও তৎপর হওয়ার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন।সভায় পুলিশ কর্মকর্তাদের সামগ্রিক কর্মদক্ষতা পর্যালোচনা করে বিভিন্ন ক্যাটাগরিতে অর্থ পুরস্কারও প্রদান করা হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...