1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বরগুনার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসেন; ৫ কর্মকর্তা পেলেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি বামনায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, ধস্তাধস্তিতে দুই পুলিশ সদস্য আহত আটিগ্রামে রাজনৈতিক প্রভাব খাটিয়ে পুকুর দখলের অভিযোগ আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি বরগুনায় সাপ্তাহিক মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত নিজের সম্পত্তিতে ফসলি জমির উপর থেকে মেশিন চালিয়ে ফসল নষ্ট করার অভিযোগ ,নিরাপত্তাহীনতায় আবু ইউসুফ বাবলা পটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোকে চাপা দিয়ে বাস খাদে, নি হ ত ৩ মধুখালীর মেগচামী ইউনিয়ন বিএনপি’র কার্যালয় উদ্বোধন তালতলীতে সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থীর পাঠ ঝুপড়িঘরে, পড়ে আছে ৭ কোটি টাকার ভবন সাজেকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৬ পর্যটক আটক

আমতলী থানার ওসি ইয়াকুব হোসাইন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি

  • আপলোডের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার। জয়নাল আবেদীন রাজু

বরগুনা জেলা পুলিশের আগস্ট ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক উদ্ধার, জনসেবা ও সামগ্রিক কর্মদক্ষতার মূল্যায়নে তাকে এ সম্মাননা দেওয়া হয়।রোববার (২০ সেপ্টেম্বর) বরগুনা পুলিশ লাইন্সে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে আগস্ট মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ও সম্মানিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম।এদিকে, আমতলী থানার টিমের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে আরও কয়েকজন পুলিশ সদস্য জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সনজয় কুমার দত্ত জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত), এসআই আল মামুন হাওলাদার জেলার শ্রেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা এবং এএসআই জসিম উদ্দিন সিকদার, এএসআই হাসিবুল হাসান সোহেল ও এএসআই মাইনুল ইসলাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোঃ ইয়াকুব হোসাইন বলেন, এই অর্জন শুধু তার একার নয়; এটি আমতলী থানার পুরো টিম, পুলিশ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা এবং থানা এলাকার সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতার ফল।তিনি বলেন, এ স্বীকৃতি তার ও তার টিমের দায়িত্ববোধ এবং জবাবদিহিতা আরও বাড়িয়ে দিয়েছে। আগামী দিনেও মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যেতে চান তিনি।ওসি ইয়াকুব হোসাইন আমতলীসহ দেশের মানুষের কল্যাণে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আমতলী থানার একাধিক সদস্যের এ অর্জনকে টিমওয়ার্কের সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...