1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোডের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

ফোরকান ইসলাম বেতাগী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার বেতাগীতে নিজ বসতঘর থেকে সাদিয়া আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাদিয়া ওই গ্রামের মৃত পান্নু প্যাদার বড় মেয়ে এবং তিনি বেতাগী পৌর শহরের ‘ফরাজী ডায়াগনস্টিক সেন্টার’-এ রিসেপশনিস্ট হিসেবে কর্মরত ছিলেন।পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টায় কর্মস্থল থেকে বাড়ি ফিরে সাদিয়া তাঁর মাকে জানান যে তাঁর শরীর ভালো লাগছে না। একটু বাইরে থেকে ঘুরে আসার কথা বললে মা তাঁকে নিয়ে বাইরে যান। কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি শেষে বাড়ি ফিরে সাদিয়া তাঁর ছোট ভাইকে নিয়ে এক কক্ষে ঘুমিয়ে যান। রাত আনুমানিক ১টার পরে ছোট ভাই বড় বোন সাদিয়াকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেন। চিৎকার শুনে ঘরের লোকজন ছুটে এসে সাদিয়াকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পরিবার বা সহকর্মীরা নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।খবর পেয়ে মঙ্গলবার সকালে বেতাগী থানা-পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...