1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসককে নিয়ে অপপ্রচার কে কেন্দ্র প্রতিবাদের ঝড় ছাত্রদল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল যুবদল সহ সকল দলের যৌথ বিবৃতি নবীনগরে ওয়ারিশ সনদে দুই বোনের নাম গায়েব, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ(ওয়ারিশ সনদ গুলি,সাব-রেজিস্টার এর কাছে অভিযোগ টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা ঈদগাঁওয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই কক্সবাজারে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: প্রতিহত করার কঠোর হুশিয়ারি এমপি কাজলের জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেটেরযুগ্ম আহবায়ক হলেন আব্দুর নুর বন্দরে জনসংখ্যা সেলের তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত। নজরুল বর্ষে কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের ঈর্ষণীয় সাফল্য: কৃতী শিক্ষার্থীদের উচ্ছ্বসিত সংবর্ধনা ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে ভয়েস অব আমেরিকার সাংবাদিক আমির খসরুর স্মরণে স্বরণ সভা ও দোয়া অনুষ্ঠিত চীফ হুইপ নুরুল ইসলাম মনিকে হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

বেতাগীতে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজন আহত।

  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি, বেতাগী বরগুনা।

বরগুনা বেতাগীতে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ চারজনে আহত। ১৫ই ডিসেম্বর ২০২৫ ইংরেজি, রোজ সোমবার, আনুমানিক২:৩০ মিনিটে বেতাগী পৌরসভার ২ নং ওয়ার্ডের দাসের পোল নামক স্থানে এ ঘটনা ঘটে। আহত মিলন কর্মকার বাদী হয়ে বেতাগী থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৬। মামলার এজাহারে সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। এর যের ধরে বিভিন্ন সময়ে বাদী ও তার পরিবারের সদস্যদের চলাচলের পথে বাধা ও হুমকি ভয়ভীতি প্রদর্শন করে আসামিরা। উল্লেখ করা হয়, দুপুর আনুমানিক ১২:৩০ মিনিটে ৩ নং আসামী সুমিত্রা দেবনাথ, বাড়ির বসতঘরের পিছনে ময়লা ফেললে, বাদির মেয়ে তিথি রানী কর্মকার বাধা দেয়। এ সময় সুমিত্রা দেবনাথ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। এর ধারাবাহিকতায় একই দিন ২:৩০ মিনিটে, বাদির মেয়ে প্রাইভেট পড়তে যাওয়ার সময়, বসতঘরের পাশের কাঁচা রাস্তায় পৌঁছালে, আসামিরা সঙ্ঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা চালায়। এতে বাদীপক্ষের চারজন আহত হয়। স্থানীয়রা এগিয়ে এসে, আহতদের উদ্ধার করে, বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মামলার অভিযুক্তরা হলেন ১/অসীম দেবনাথ ২/চন্দ্রকান্ত দেবনাথ ৩/সুমিত্রা দেবনাথ ৪/উজ্জ্বল দেবনাথ ৫/শংকর মালাকার ৬/জয়দেব মালাকার।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বিথী রানী জানান, আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, আমরা অভিযোগ গ্রহণ করেছি। আহাতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনুলক ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...