স্টাফ রিপোর্টার
জয়নাল আবেদীন রাজুবরিশাল রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দার বরগুনার পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেছেন।১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে তিনি পাথরঘাটা থানা বার্ষিক পরিদর্শনে যান। এ সময় তিনি থানার বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন। পাশাপাশি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশি কার্যক্রম এবং সাধারণ জনগণকে দ্রুত ও কার্যকর সেবা প্রদানের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনকালে ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, পুলিশের পেশাদারিত্ব বজায় রাখা এবং জনগণের দোরগোড়ায় কাঙ্ক্ষিত পুলিশি সেবা পৌঁছে দেওয়ার বিষয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পাথরঘাটা থানা পরিদর্শন শেষে বরিশাল রেঞ্জ ডিআইজি বরগুনা সদর কোর্ট পরিদর্শন করেন। সেখানে তিনি কোর্ট পুলিশের দাপ্তরিক কার্যক্রম ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শন করেন এবং জনসেবা আরও কার্যকর ও গতিশীল করার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।পরিদর্শনকালে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।