কেরানীগঞ্জ প্রতিনিধি:
মুশিউর রহমানঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুই সক্রিয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গো য়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর পর্যন্ত কেরানীগঞ্জের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ আশফাক রাগীব হাসান। অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খানের সহযোগিতায় এসআই ইয়াকুব আলী ও এসআই মহরম আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের দুটি পৃথক দল কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় এ অভিযান পরিচালনা করে।ডিবি সূত্রে জানা যায়, অভিযানের প্রথম পর্যায়ে রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মো. আব্দুর রহমান (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি দোলেশ্বর এলাকার বাসিন্দা। পুলিশের তথ্যমতে, আব্দুর রহমান কোন্ডা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি।অপরদিকে, সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ২টা ১০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কাজীরগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. সাজ্জাদ হোসেন মুন্না (৩২) নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্যমতে, তিনি দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।ঢাকা জেলা ডিবি জানিয়েছে, গ্রেপ্তার আব্দুর রহমান ও সাজ্জাদ হোসেন মুন্নাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নম্বর-৩৬, তারিখ ১০ জুন ২০২৬-এর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী/২০১৩)-এর ৬(১)(ক)-এর (ই)/(ঈ), ১০, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার দুজনকে সংশ্লিষ্ট মামলায় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।