নিজস্ব প্রতিবেদক: হাসিনা আক্তার টিনা
২১ সেপ্টেম্বর ২০২৬রাজধানীর গুলশান ও বনানীতে জ্বালাও-পোড়াও, বোমাবাজি, নাশকতা ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীরা।সোমবার (২১ সেপ্টেম্বর) আয়োজিত এ বিক্ষোভ মিছিলে ঢাকা-১৭ আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি গুলশান ও বনানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানান।বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে কোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ, বোমাবাজি কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। তারা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছিল, ওই ঘটনায় মামলা ও গ্রেপ্তার করা হয়েছে।ঢাকা-১৭ আসনের নেতাকর্মীরা বলেন, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।