1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ গুলশান-বনানীতে বিক্ষোভ মিছিলজ্বালাও-পোড়াও, বোমাবাজি ও নাশকতার প্রতিবাদে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের কর্মসূচি বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটে প্রশাসনের নীরবতা ধ্বংস হচ্ছে লিজ দেওয়া খাস ভূমি চা বাগান নেতৃত্বে প্রভাবশালী সিন্ডিকেট জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ – ব্রীজ নির্মাণের দাবি কক্সবাজারে সাইবার মামলায় ৬ চীনা নাগরিকের ৩ দিনের রিমান্ড কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার বরিশাল রেঞ্জ ডিআইজির পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শন কক্সবাজার সরকারি কলেজে অভিযান, আটক নারী শিক্ষার্থী – ২০ হাজার ইয়াবা উদ্ধার

আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ

  • আপলোডের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রিপোর্টার: সালমা আক্তার শিমুল

রাজধানীর উত্তরায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের ঢাকা মহানগর উত্তর শাখা।শনিবার বিকেলে উত্তরার দিয়াবাড়ি খালপাড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাউজ বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়। এতে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানীসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।আয়োজকদের দাবি, ঢাকা মহানগর উত্তর শাখার ২৬টি থানার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মিছিলটির আয়োজন করেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা উত্তরার রাজপথে শান্তিপূর্ণ ও সংগঠিতভাবে রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা বাদশা ভাসানী বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন-সংগ্রামের পর তৎকালীন সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপরও আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন তৎপরতার অভিযোগ পাওয়া যাচ্ছে বলে দাবি করেন তিনি। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতেই এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।বাদশা ভাসানী আরও বলেন, ঢাকা-১৮ আসনসহ ঢাকা মহানগর উত্তর এলাকায় আওয়ামী লীগের যেকোনো রাজনৈতিক তৎপরতার বিরুদ্ধে তারা রাজনৈতিকভাবে সক্রিয় থাকবেন। তবে একই সঙ্গে তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণ, শৃঙ্খলাবদ্ধ ও দায়িত্বশীলভাবে কর্মসূচি পালনের আহ্বান জানান।মিছিলের আয়োজক ও ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, ২০২৪ সালের আন্দোলনে রিকশাচালকসহ শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল। আন্দোলনের সময় চালক শ্রেণির কয়েকজন নিহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি।তিনি বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নামে কোনো ধরনের ঝটিকা মিছিল বা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাতে উত্তরার স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত না হয়, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন।জাহাঙ্গীর আলম বলেন, “আমরা রাজপথে আছি এবং রাজপথে থেকেই জনগণের জানমাল ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে চাই। উত্তরাসহ ঢাকা মহানগর উত্তর এলাকায় যেকোনো রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সংঘাত, বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ সৃষ্টি না হয়—এ বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”কর্মসূচিতে জাতীয়তাবাদী রিকশা-ভ্যান-অটোচালক দলের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা মহানগর উত্তর শাখার বিভিন্ন থানা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।দিয়াবাড়ি খালপাড় থেকে শুরু হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় গিয়ে শেষ হয়।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...