1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ গুলশান-বনানীতে বিক্ষোভ মিছিলজ্বালাও-পোড়াও, বোমাবাজি ও নাশকতার প্রতিবাদে ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের কর্মসূচি বরগুনায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত সিলেটে প্রশাসনের নীরবতা ধ্বংস হচ্ছে লিজ দেওয়া খাস ভূমি চা বাগান নেতৃত্বে প্রভাবশালী সিন্ডিকেট জালালাবাদ-পোকখালী পারাপারের কাঠের সাঁকো ভেঙে জনদুর্ভোগ – ব্রীজ নির্মাণের দাবি কক্সবাজারে সাইবার মামলায় ৬ চীনা নাগরিকের ৩ দিনের রিমান্ড কেরানীগঞ্জে ডিবির বিশেষ অভিযান: আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার বরিশাল রেঞ্জ ডিআইজির পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শন কক্সবাজার সরকারি কলেজে অভিযান, আটক নারী শিক্ষার্থী – ২০ হাজার ইয়াবা উদ্ধার

বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

  • আপলোডের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ

মাননীয় প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান এর সার্বিক দিক-নির্দেশনায় এই কার্যক্রম পরিচালিত হয়।বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বর, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানের আঙিনা, ড্রেন, ঝোপঝাড় এবং পানি জমে থাকার মতো স্থানগুলো পরিষ্কার করা হয়। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস করাই ছিল এ অভিযানের মূল লক্ষ্য।অপরদিকে বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মডেল টাউন এলাকার সকল মসজিদ-মাদ্রাসা এবং উপজেলা সদরের জনবহুল এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়।প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এই পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু থেকে বাঁচতে সকলকে সচেতন থাকতে হবে এবং জ্বর হলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করতে হবে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়, সকলকে সচেতন হতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...