স্টাফ রিপোর্টার:
জয়নাল আবেদীন রাজুবরগুনায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কার্যক্রমের আওতায় ১৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ ইউসুফ আলী।অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা এবং তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যেই এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন দক্ষতামূলক কাজে প্রশিক্ষিত হয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।তারা আরও বলেন, দক্ষতা উন্নয়নের মাধ্যমে অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে আত্মবিশ্বাস তৈরি, আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সামাজিক ও অর্থনৈতিকভাবে তাদের এগিয়ে নেওয়াই এ ধরনের প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।