1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগবিচার ও নিরাপত্তা দাবি পরিবারের ঈদগাঁওয়ে অসহায় রোগীদের পাশে “ঈদগাহ মডেল হাসপাতাল” পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ চন্দ্রগঞ্জ ইউপিতে প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কামরুল হাসান কক্সবাজারে দারুল আরকাম প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ: পাঠদান বন্ধ রেখে লাখ লাখ টাকার বকেয়া বেতন উত্তোলন সাদিয়ার মৃত্যুর পরও খরচের বোঝা সাদিয়ার পরিবারের উপর বরগুনায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ১০ বছরের স্কুলছাত্রীকে লাথি, তিন দাঁত পড়ে যাওয়ার অভিযোগঅভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, মাকে আটক বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ

চন্দ্রগঞ্জ ইউপিতে প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কামরুল হাসান

  • আপলোডের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মো. আলাউদ্দিন, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার ৪নং চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) কর্মকর্তা কামরুল হাসান। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। পরে ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম শুরু করেন তিনি।দায়িত্ব গ্রহণের পর কামরুল হাসান ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম ও নাগরিক সেবা নিয়ে কথা বলেন। পাশাপাশি পরিষদের কার্যক্রম স্বাভাবিক ও সুশৃঙ্খলভাবে পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।স্থানীয় বাসিন্দারা জানান, প্রশাসক দায়িত্ব নেওয়ায় ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা করছেন। বিশেষ করে জন্মনিবন্ধন, নাগরিক সনদ, বিভিন্ন প্রত্যয়নপত্রসহ প্রয়োজনীয় সেবা পেতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে বলে প্রত্যাশা তাদের।দায়িত্ব গ্রহণের পর প্রশাসক কামরুল হাসান বলেন, ইউনিয়ন পরিষদের নিয়মিত কার্যক্রম স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষ যাতে প্রয়োজনীয় নাগরিক সেবা সহজে ও সময়মতো পান, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব।তিনি আরও বলেন, জনসাধারণের সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। পরিষদের কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রেখে নাগরিকদের প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা থাকবে।স্থানীয়রা আশা প্রকাশ করে বলেন, নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণের ফলে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবামূলক কার্যক্রম আরও সক্রিয় হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...