1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগবিচার ও নিরাপত্তা দাবি পরিবারের ঈদগাঁওয়ে অসহায় রোগীদের পাশে “ঈদগাহ মডেল হাসপাতাল” পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ চন্দ্রগঞ্জ ইউপিতে প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কামরুল হাসান কক্সবাজারে দারুল আরকাম প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ: পাঠদান বন্ধ রেখে লাখ লাখ টাকার বকেয়া বেতন উত্তোলন সাদিয়ার মৃত্যুর পরও খরচের বোঝা সাদিয়ার পরিবারের উপর বরগুনায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ১০ বছরের স্কুলছাত্রীকে লাথি, তিন দাঁত পড়ে যাওয়ার অভিযোগঅভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, মাকে আটক বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ

  • আপলোডের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার :

আমিনুর ইসলাম পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখা।বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন আহমেদের সঞ্চালনায় সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।সমাবেশে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মো. কায়ছার, মানিকগঞ্জ সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি জিয়া উদ্দিন, বিএনপি নেতা আবুল কাসেম ও মো. বোরহান। এছাড়া জেলা শ্রমিক দলের তৃণমূল নারী নেত্রী বিন্দুর নেতৃত্বে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক কর্মসূচিতে অংশ নেন।বক্তারা আরও বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও শ্রমিকদের অধিকার রক্ষায় রাজপথে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...