1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগবিচার ও নিরাপত্তা দাবি পরিবারের ঈদগাঁওয়ে অসহায় রোগীদের পাশে “ঈদগাহ মডেল হাসপাতাল” পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে মানিকগঞ্জে শ্রমিক দলের বিক্ষোভ চন্দ্রগঞ্জ ইউপিতে প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন কামরুল হাসান কক্সবাজারে দারুল আরকাম প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ: পাঠদান বন্ধ রেখে লাখ লাখ টাকার বকেয়া বেতন উত্তোলন সাদিয়ার মৃত্যুর পরও খরচের বোঝা সাদিয়ার পরিবারের উপর বরগুনায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৫ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন ১০ বছরের স্কুলছাত্রীকে লাথি, তিন দাঁত পড়ে যাওয়ার অভিযোগঅভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান, মাকে আটক বাঘাইছড়িতে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে উত্তরায় জাতীয়তাবাদী চালক দলের বিক্ষোভ

কু-প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির ছাত্রীকে বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগবিচার ও নিরাপত্তা দাবি পরিবারের

  • আপলোডের সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার:

জয়নাল আবেদীন রাজুবরগুনার তালতলীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে তার বাড়িতে গিয়ে হেনস্তা ও তার বাবাকে মারধরের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু বিচার ও নিরাপত্তার দাবি জানানো হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রী স্থানীয় একটি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের অভিযোগ, অভিযুক্ত তরুণ দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে ওই ছাত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ায় সম্প্রতি সে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে হেনস্তা করে বলে অভিযোগ পরিবারের।ভুক্তভোগী ছাত্রীর বাবা অভিযোগ করে বলেন, “আমার মেয়ে রান্নাঘরে কাজ করছিল। এ সময় অভিযুক্ত বাড়িতে ঢুকে আমার মেয়েকে জাপটে ধরে। মেয়ের চিৎকার শুনে আমি এগিয়ে গেলে সে আমাকে মারধর করে পালিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে। তারা অভিযুক্তের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে তালতলী থানার অফিসার ইনচার্জ বলেন, “এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...