স্টাফ রিপোর্টার :
আমিনুর ইসলাম মানিকগঞ্জ সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের কোষাভাঙ্গা চৌরাস্তা মোড়ে ‘কোষাভাঙ্গা মানবিক সেবা সংঘ (KHSA)’-এর উদ্যোগে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৪ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৩ ঘটিকায় সভাটি সফলভাবে সম্পন্ন হয়।স্থানীয়দের কাছে থেকে তথ্য নিয়ে জানা যায়, কোষাভাঙ্গা মানবিক সেবা সংঘের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকাকে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন।
এরই ধারাবাহিকতায় সমাজের তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই সচেতনতামূলক সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মৌসুমী নাসরিন।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব রুশিয়া আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার, মানিকগঞ্জ সদর।জনাব মোঃ মনির হোসেন, অফিসার ইনচার্জ, মানিকগঞ্জ সদর।জনাব মোঃ আরিফ মোর্শেদ, প্রসিকিউটর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জ।জনাব মোঃ নূর-এ-আলম সরকার, চেয়ারম্যান, আটিগ্রাম ইউনিয়ন পরিষদ।আলোচনা সভায় বক্তারা বর্তমান সময়ে যুবসমাজের জন্য মারাত্মক হুমকি স্বরূপ অনলাইন জুয়া ও মাদকের কুফল তুলে ধরে বক্তব্য রাখেন।
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এবং “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তারা সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।অনুষ্ঠানের সভাপতি, কোষাভাঙ্গা মানবিক সেবা সংঘ সংগঠনের সভাপতি, জনাব মাসুদ রানা (পবন) কোষাভাঙ্গা এলাকাকে মাদক ও জুয়ামুক্ত আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে স্থানীয় প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেন।