শেফাইল উদ্দিন, কক্সবাজার
কক্সবাজারের বৃহত্তর বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ ও বাজার ব্যবস্থাপনা নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ঈদগাঁও হাই স্কুল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি এম মমতাজুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন পরিষদের সদস্য সচিব শওকত আলম।সভায় বক্তব্য দেন ঈদগাঁও উপজেলা জামায়াতের আমির সেলিম উল্লাহ জিহাদি, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসাইন, জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর তাজ জনি, ইসলামাবাদ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল ইসলাম, বাজারের সাবেক সভাপতি শাহনেওয়াজ মিন্টু, ব্যবসায়ী আবুল কাসেম, আরিফুর রহিম, আবদু রহিম, আবদুল গফুর, জসিম উদ্দিন আহমদ, বাজার ইজারাদার আনোয়ার হোছাইন ও সোহেল রানাসহ অনেকে।সভায় ঈদগাঁও বাজারের নির্বাচন, সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নৈশপ্রহরী নিয়োগ, সিসি ক্যামেরা স্থাপন ও মাদক নিয়ন্ত্রণসহ বাজার সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়।বক্তারা ঈদগাঁও বাজারকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।সভায় ঈদগাঁও বাজারের কয়েক সহস্রাধিক ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।