1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বানে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফেরায় প্রধানমন্ত্রীকে চীফ হুইপ নূরুল ইসলাম মণির উষ্ণ শুভেচ্ছা বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় ৪ অসহায় পরিবারকে বিজিবির আর্থিক অনুদান ও সহায়তা প্রদান ঈদগাঁওয়ে ১০০ একরের মৎস্যঘেরে বিষপ্রয়োগ: সর্বস্বান্ত ৮ চাষি, ৯০ লাখ টাকার ক্ষতি বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় পলাতক প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার। রাষ্ট্রীয় পদক পিপিএম-সেবা পেলেন বিরুলিয়া-সাভারের নারী গোয়েন্দা কর্মকর্তা তুহিনা নাসরিন সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরগুনায় নতুন অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ বিশ্ব পর্যটন দিবস বরগুনায় বিষখালীর তীরে সবুজের ছায়ায় গড়ে উঠেছে সুরঞ্জনা ট্যুরিজম ইকোপার্ক শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা।

রাষ্ট্রীয় পদক পিপিএম-সেবা পেলেন বিরুলিয়া-সাভারের নারী গোয়েন্দা কর্মকর্তা তুহিনা নাসরিন

  • আপলোডের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আলমগীর হোসেন

সাভারের বিরুলিয়া ও সাভার সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত নারী গোয়েন্দা কর্মকর্তা (এসবি) তুহিনা নাসরিন রাষ্ট্রীয় মর্যাদাপূর্ণ রাষ্ট্রপতির পুলিশ পদক-সেবা (পিপিএম-সেবা) অর্জন করেছেন।সাম্প্রতিক সময়ে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে পিপিএম-সেবা পদকের জন্য নির্বাচিত ৪৪ জন পুলিশ সদস্যের তালিকায় স্পেশাল ব্রাঞ্চের সিটিএসবি শাখার এএসআই তুহিনা নাসরিনের নাম রয়েছে। পুলিশ সদস্যদের সেবা ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবে এ পদক প্রদান করা হচ্ছেতুহিনা নাসরিনের এ অর্জনে স্পেশাল ব্রাঞ্চের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে সাভার-বিরুলিয়ার দায়িত্ব পালনকালে তার পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের বিষয়টিও স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।এর আগেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তুহিনা নাসরিন আইজিপি ব্যাচ, ওমেন্স অ্যাওয়ার্ডসহ একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন বলে জানা গেছে।তার এই অর্জনে সাভার ও বিরুলিয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং ভবিষ্যতেও দায়িত্ব পালনে আরও সাফল্য কামনা করেছেন।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...