1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বানে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফেরায় প্রধানমন্ত্রীকে চীফ হুইপ নূরুল ইসলাম মণির উষ্ণ শুভেচ্ছা বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় ৪ অসহায় পরিবারকে বিজিবির আর্থিক অনুদান ও সহায়তা প্রদান ঈদগাঁওয়ে ১০০ একরের মৎস্যঘেরে বিষপ্রয়োগ: সর্বস্বান্ত ৮ চাষি, ৯০ লাখ টাকার ক্ষতি বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় পলাতক প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার। রাষ্ট্রীয় পদক পিপিএম-সেবা পেলেন বিরুলিয়া-সাভারের নারী গোয়েন্দা কর্মকর্তা তুহিনা নাসরিন সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরগুনায় নতুন অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছায় বরণ বিশ্ব পর্যটন দিবস বরগুনায় বিষখালীর তীরে সবুজের ছায়ায় গড়ে উঠেছে সুরঞ্জনা ট্যুরিজম ইকোপার্ক শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা।

বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় পলাতক প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার।

  • আপলোডের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ফোরকান ইসলাম বেতাগী(বরগুনা) প্রতিনিধি

বরগুনার বেতাগীতে ধর্ষণে ব্যর্থ হয়ে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে মারধর করে পাঁচটি দাঁত ভেঙে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি ফয়সাল মৃধাকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় বরগুনার পুরাকাটা এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।এসআরবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮-এর একটি দল পুরাকাটা এলাকায় অভিযান চালিয়ে ফয়সালকে গ্রেপ্তার করে। পরে তাকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।মামলার এজাহার ও সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর বেতাগীর গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ধর্ষণ করার চেস্টা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ঐ ছাত্রীকে মারধর করা হয়। এতে শিশুটির সামনের তিনটি দাঁত উপড়ে পরে যায় এবং আরও দুটি দাঁত ভেঙ্গে যায়।ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার অন্য আসামিরা গ্রেপ্তার হলেও ফয়সাল আত্মগোপনে ছিলেন। তার গ্রেপ্তার নিয়ে স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। ফয়সাল মৃধাকে গ্রেফতাের দাবীতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে এলাকাবাসী।বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ হাওলাদার বলেন, গ্রেফতারকৃত আসামিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই গ্রেফতার অভিযানের আমরাও উপস্থিত ছিলাম।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...