সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ
সীমান্তের অতন্দ্র প্রহরী শুধু স্লোগানেই নয়, মানবতার সেবায়ও বিজিবি তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো মারিশ্যা জোন (২৭ বিজিবি)।অদ্য ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ, সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর পক্ষ থেকে দায়িত্বপূর্ণ রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৪ জন অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে বিজিবি।১.একজন দরিদ্র ও অসচ্ছল মেধাবী শিক্ষার্থী জিরান আক্তারকে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য নগদ ৫,০০০/- টাকা অনুদান প্রদান করা হয়।২.টিএন্ডটি কলোনী এলাকার অসুস্থ মোঃ সফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য নগদ ৫,০০০/- টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।৩.কলেজ পাড়া এলাকার বাসিন্দা রোনা আক্তারের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ০১টি সেলাই মেশিন প্রদান করা হয়, যাতে তিনি স্বাবলম্বী হতে পারেন।৪.পুরানবস্তী এলাকার কোহিনুর আক্তারকে তার পুরাতন জরাজীর্ণ ঘর মেরামতের জন্য ০১ বান টিন প্রদান করা হয়।এ সময় জোন কমান্ডার সহ আরও উপস্থিত ছিলেন জোনের সম্মানিত মেজর অমিত কুমার সাহা, এমএমসি ও সহকারী পরিচালক দিলিপ কুমার বিশ্বাস।মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত রক্ষা করা ছাড়াও বিভিন্ন ধরনের জনকল্যাণমুখী কার্যক্রম পরিচালনা করে আসছে। শান্তি ও সম্প্রীতির এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।