স্টাফ রিপোর্টার:
জয়নাল আবেদীন রাজুসাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত, স্বাধীনভাবে দায়িত্ব পালনের উপযোগী পরিবেশ সৃষ্টি, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার প্রত্যয়ে রাজধানীতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ন্যাশনাল কলেজের অডিটোরিয়ামে দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত, কেক কাটা, বিশেষ সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজনীতিবিদ, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক, আইনজীবী, পুলিশ কর্মকর্তা, ব্যবসায়ী, সমাজকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন অংশ নেন।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন জাতীয় দৈনিক মাতৃজগত-এর সম্পাদক ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান। অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদায় গুরুত্বঅনুষ্ঠানের শুরুতেই সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। আলোচনায় বক্তারা বলেন, সংবাদ সংগ্রহ ও প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের যেন ভয়, চাপ, হয়রানি কিংবা অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে বিষয়ে গণমাধ্যম প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভাপতির বক্তব্যে খান সেলিম রহমান বলেন, দৈনিক মাতৃজগতের ২৩ বছরের পথচলা সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সহযোগিতার সঙ্গে সম্পৃক্ত। একটি গণমাধ্যমের দীর্ঘ পথচলা শুধু প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে সমাজ ও মানুষের প্রতি দায়িত্বও জড়িয়ে রয়েছে। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।আয়োজক কমিটির আহ্বায়ক ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মতপার্থক্য থাকতে পারে, তবে পেশাগত স্বার্থে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্য বজায় রাখা জরুরি। নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা গেলে গণমাধ্যম আরও শক্তিশালীভাবে মানুষের কথা তুলে ধরতে পারবে।সাংবাদিকদের ঐক্যের ওপর গুরুত্বঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরপুর ন্যাশনাল কলেজের সভাপতি এ বি এম এ রাজ্জাক বলেন, সাংবাদিকরা সমাজের নানা অনিয়ম, অসংগতি ও মানুষের অধিকার নিয়ে কাজ করেন। দায়িত্ব পালনের সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। সাংবাদিক ও গণমাধ্যমের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় থাকলে সমাজে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আরও বাড়বে।বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদ শামসুল মোস্তফা শামিম মজুমদার সাংবাদিকদের পেশাগত ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ব্যক্তিগত বা সাংগঠনিক মতপার্থক্য থাকলেও সাংবাদিকদের পেশাগত স্বার্থে একে অপরের প্রতি সম্মান দেখানো প্রয়োজন। গণমাধ্যমকে মানুষের কথা বলার পাশাপাশি সমাজের প্রতিও দায়িত্বশীল থাকতে হবে।জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক পাঞ্জেরী-এর সম্পাদক তালুকদার রুমি বলেন, সাংবাদিকতার মূল শক্তি সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা। সংবাদ সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে পেশাগত নীতি অনুসরণের পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। সাংবাদিকদের মর্যাদা রক্ষায় গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।প্রেসক্লাব ফেডারেশনের মহাসচিব শেখ মুস্তাফিজুর রহমান বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য যত সুদৃঢ় হবে, পেশাগত অধিকার ও নিরাপত্তার বিষয়গুলো তত শক্তভাবে সামনে আনা সম্ভব হবে।মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর বলেন, মাঠপর্যায়ের সাংবাদিকরা প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করেন। অনেক সময় ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করতে হয়। সাংবাদিক নির্যাতন ও হয়রানি প্রতিরোধের পাশাপাশি পেশাগত অধিকার ও নিরাপত্তা রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন।ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের সুরক্ষা শুধু কোনো ব্যক্তি বা সংগঠনের বিষয় নয়; এটি পুরো গণমাধ্যম অঙ্গনের বিষয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিক সংগঠন, গণমাধ্যম প্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত ভূমিকা প্রয়োজন।২৩ বছরের পথচলায় কৃতজ্ঞতাদৈনিক মাতৃজগত-এর প্রধান সম্পাদক এম এ এ সৌরভ খান বলেন, দৈনিক মাতৃজগত ২৩ বছর ধরে পাঠকের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে আসছে। এই দীর্ঘ পথচলায় সাংবাদিক, পাঠক ও শুভানুধ্যায়ীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আগামী দিনেও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরার প্রচেষ্টা অব্যাহত থাকবে।আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু বলেন, সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও কল্যাণে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য ও সহযোগিতা যত বাড়বে, তাদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে কার্যকরভাবে কাজ করার সুযোগ তত বৃদ্ধি পাবে।আয়োজক কমিটির সদস্য সচিব মোঃ শিহাব উদ্দিন বলেন, সাংবাদিকদের কল্যাণে তারা সবসময় কাজ করে যাচ্ছেন। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন। সবাই ঐক্যবদ্ধ থাকলে সাংবাদিকদের কল্যাণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।দেশ-বিদেশের সাংবাদিক নেতাদের সংযুক্তিঅনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য দেন। পাকিস্তান থেকে আন্তর্জাতিক প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং সংগঠনের সাধারণ সম্পাদক মিয়ান ইশতিয়াক আলী, শ্রীলঙ্কা থেকে শ্রীলঙ্কা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রাঙ্গা বান্দারানায়েকে, নেপাল থেকে সংগঠনের সহ-সভাপতি কিরণ কুমার পোখরেল, ভারত থেকে সাংগঠনিক সম্পাদক সমরেশ রায় ও মহিলা বিষয়ক সম্পাদিকা শম্পা দাস যুক্ত হয়ে বক্তব্য দেন।তারা বিশ্বব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।বিশিষ্টজনদের অংশগ্রহণঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মিরপুর ন্যাশনাল কলেজের সভাপতি এ বি এম এ রাজ্জাক, বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রধান উপদেষ্টা শামসুল মোস্তফা শামিম মজুমদার, জাতীয় প্রেসক্লাবের সদস্য ও দৈনিক পাঞ্জেরী-এর সম্পাদক তালুকদার রুমি, প্রেসক্লাব ফেডারেশনের মহাসচিব ও দৈনিক ফলাফল-এর প্রকাশক ও সম্পাদক শেখ মুস্তাফিজুর রহমান, রূপনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নোমান হোসেন, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আহমেদ আবু জাফর, ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক সবুজ বিপ্লব-এর ভারপ্রাপ্ত সম্পাদক এস এম বদরুল আলম, দৈনিক খবরের আলো-এর সম্পাদক মো. আমিনুজ্জামান আমির, দৈনিক জনজাগরণ-এর সম্পাদক মো. মিহাব উদ্দিন, দৈনিক সোনালী খবর-এর সম্পাদক মো. মনিরুজ্জামান, দৈনিক অন্যায়ের চিত্র-এর সম্পাদক মো. শহিদুল ইসলাম, দৈনিক খবরের সময়-এর প্রকাশক মো. আব্দুল মান্নান ভূঁইয়া, দৈনিক মাতৃজগত-এর প্রধান সম্পাদক এম এ এ সৌরভ খান, আন্তর্জাতিক প্রেস ক্লাব ট্রাস্টের চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু, ঢাকা প্রেসক্লাবের সহ-সভাপতি এ মান্নান, লায়ন্স ক্লাবের চেয়ারম্যান খান আখতারুজ্জামান, হিউম্যান এইড ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা মহাসচিব সোহেলী পারভীনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা।এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার, উপদেষ্টা অধ্যক্ষ মো. এ বি এম জহিরুল আমিন, এ আর হিউম্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. ফকরুল ইসলাম, দৈনিক মাতৃজগত-এর নির্বাহী সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, বার্তা সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ-সম্পাদক ও বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের ভারপ্রাপ্ত মহাসচিব রফিকুল ইসলাম, বাংলাদেশ পলিটিক্যাল রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি আলম হোসেন খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সিআইডির মিরপুর-পল্লবী নিবিড় ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর ও ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও অভিনেত্রী রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী, বিটিভির কণ্ঠশিল্পী রোজিনা আক্তার, অ্যাডভোকেট নুরুল আলম, সাংবাদিক আতাউর রহমান, মো. আজহার আলী, জাহাঙ্গীর আলম রাজু, মোঃ হেকমত আলী, মো. রফিকুল ইসলাম, সাংবাদিক মুন্না, সুমনসহ অনেকে উপস্থিত ছিলেন।দোয়া, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানআলোচনা সভা শেষে দেশ, জাতি, সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের অংশগ্রহণে কেক কাটার মধ্য দিয়ে দৈনিক মাতৃজগত-এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।অনুষ্ঠানের শেষপর্বে সাংবাদিকতা, সমাজসেবা, মানবাধিকার, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিকুল ইসলাম কাজল ও সাংবাদিক পলাশ।