1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে বর্গার গরু ফেরত আনতে গিয়ে চাঁদা দাবি ও মারধরের শিকার বাঙালি যুবক, হাসপাতালে ভর্তি চন্দ্রগঞ্জে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অপহরণের ৪ ঘণ্টা পর কক্সবাজারের ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে মাঝরাতে বিজিবির ফাঁদ, দেশীয় লাইট মেশিনগান ও বিদেশি গুলিসহ ৪ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বানে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফেরায় প্রধানমন্ত্রীকে চীফ হুইপ নূরুল ইসলাম মণির উষ্ণ শুভেচ্ছা বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় ৪ অসহায় পরিবারকে বিজিবির আর্থিক অনুদান ও সহায়তা প্রদান ঈদগাঁওয়ে ১০০ একরের মৎস্যঘেরে বিষপ্রয়োগ: সর্বস্বান্ত ৮ চাষি, ৯০ লাখ টাকার ক্ষতি বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় পলাতক প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার। রাষ্ট্রীয় পদক পিপিএম-সেবা পেলেন বিরুলিয়া-সাভারের নারী গোয়েন্দা কর্মকর্তা তুহিনা নাসরিন

চন্দ্রগঞ্জে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • আপলোডের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আলাউদ্দিন, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে মহাসড়কের ওপর ও সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।সোমবার বিকেলে চন্দ্রগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়। চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।অভিযান চলাকালে মহাসড়কের জায়গা দখল করে নির্মাণ করা বিভিন্ন অস্থায়ী স্থাপনা ও সড়ক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন স্থাপনা সরিয়ে নেওয়া হয়। এ সময় সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুর রব বলেন, মহাসড়ক ও সড়কের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের কারণে যানবাহন ও পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি হয়। জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়কের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ না করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।তিনি আরও বলেন, সড়ক দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।পুলিশের এ অভিযানে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বস্তি দেখা গেছে বলে স্থানীয়রা জানান।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...