1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে বর্গার গরু ফেরত আনতে গিয়ে চাঁদা দাবি ও মারধরের শিকার বাঙালি যুবক, হাসপাতালে ভর্তি চন্দ্রগঞ্জে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অপহরণের ৪ ঘণ্টা পর কক্সবাজারের ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে মাঝরাতে বিজিবির ফাঁদ, দেশীয় লাইট মেশিনগান ও বিদেশি গুলিসহ ৪ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বানে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফেরায় প্রধানমন্ত্রীকে চীফ হুইপ নূরুল ইসলাম মণির উষ্ণ শুভেচ্ছা বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির আওতায় ৪ অসহায় পরিবারকে বিজিবির আর্থিক অনুদান ও সহায়তা প্রদান ঈদগাঁওয়ে ১০০ একরের মৎস্যঘেরে বিষপ্রয়োগ: সর্বস্বান্ত ৮ চাষি, ৯০ লাখ টাকার ক্ষতি বেতাগীতে পঞ্চম শ্রেণির ছাত্রীর দাঁত ভাঙার ঘটনায় পলাতক প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার। রাষ্ট্রীয় পদক পিপিএম-সেবা পেলেন বিরুলিয়া-সাভারের নারী গোয়েন্দা কর্মকর্তা তুহিনা নাসরিন

বাঘাইছড়িতে বর্গার গরু ফেরত আনতে গিয়ে চাঁদা দাবি ও মারধরের শিকার বাঙালি যুবক, হাসপাতালে ভর্তি

  • আপলোডের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির বাঘাইছড়িতে বর্গা দেওয়া গরু ফেরত আনতে গিয়ে চাঁদা দাবি ও মারধরের শিকার হয়েছেন এক বাঙালি যুবক। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় বাঘাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আর্য্যপুর এলাকায় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।ভুক্তভোগীর নাম মো. জালাল হোসেন (৩০)। তিনি বাঘাইছড়ি পৌরসভার ৯নং ওয়ার্ড উগলছড়ি এলাকার মো. আমির হোসেনের ছেলে।ঘটনার বিবরণে জানা যায়, প্রায় এক বছর আগে জালাল হোসেন তার একটি গাভী বাঘাইছড়ি ইউনিয়নের আর্য্যপুর এলাকার আয়রন চাকমাকে বর্গা দেন। গাভীটি একটি বাছুর প্রসব করলে আয়রন চাকমা বাছুরটি রেখে গাভীটি গতকাল মালিক জালাল হোসেনকে ফেরত দেন। জালাল হোসেন গরুটি নিজ বাড়িতে নিয়ে আসেন।গতকাল বিকালে গরুটি রশি খুলে বাছুরের টানে পুনরায় আয়রন চাকমার বাড়িতে চলে যায়। সন্ধ্যার পর জালাল হোসেন আয়রন চাকমার বাড়িতে গিয়ে গরুটি নিয়ে আসার পথে আর্য্যপুর জিরো পয়েন্টে পৌঁছালে জেএসএস কালেক্টর পরিচয়ে লক্ষি চাকমা (এক চোখ কানা) নামে এক ব্যক্তি তার কাছে ২ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে।এ সময় জালাল হোসেন গরুটি বর্গা দেওয়ার বিষয়টি জানিয়ে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কানাইয়া চাকমা তাকে কানের উপর কয়েকটি চড়-থাপ্পড় মারে এবং শরীরের বিভিন্ন স্থানে ঘুষি ও লাথি মেরে রাস্তায় ফেলে রাখে বলে ভুক্তভোগী জানান।পরে ভুক্তভোগী ফোনে তার পরিবার ও এলাকাবাসীকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি করেন এবং নাক-কান বিশেষজ্ঞ চিকিৎসককে দেখানোর পরামর্শ দেন।এ বিষয়ে বাঘাইছড়ি থানা পুলিশের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...