1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু বাঘাইছড়িতে বর্গার গরু ফেরত আনতে গিয়ে চাঁদা দাবি ও মারধরের শিকার বাঙালি যুবক, হাসপাতালে ভর্তি চন্দ্রগঞ্জে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অপহরণের ৪ ঘণ্টা পর কক্সবাজারের ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে মাঝরাতে বিজিবির ফাঁদ, দেশীয় লাইট মেশিনগান ও বিদেশি গুলিসহ ৪ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বানে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফেরায় প্রধানমন্ত্রীকে চীফ হুইপ নূরুল ইসলাম মণির উষ্ণ শুভেচ্ছা

মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার :

আমিনুর ইসলাম মানিকগঞ্জে স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় লিপ্ত হয়ে নগদ টাকা এবং স্বর্ণ-রুপার অলংকার নিয়ে পরকীয়াপ্রেমিকের সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বামী জহিরুল ইসলাম (৪৬) মানিকগঞ্জ পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগপত্র সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার জহিরুল ইসলামের সঙ্গে আলেয়া (৩৮) নামের এক নারীর পারিবারিকভাবে বিবাহ সম্পন্ন হয়। তাঁদের দাম্পত্য জীবনে একটি ছেলে ও দুটি মেয়েসন্তান রয়েছে।ভুক্তভোগী জহিরুল ইসলাম অভিযোগ করেন, বেশ কিছু দিন ধরে তাঁর স্ত্রী আলেয়া, নিলয় (৪০) নামের এক হিন্দু সম্প্রদায়  ছেলের সাথে পরকীয়ায় লিপ্ত ছিলেন। স্ত্রী কে এই পরকীয়া সম্পর্ক থেকে সরে আসতে নিষেধ করলে তিনি উল্টো বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতেন।অভিযোগে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭:০০ টার দিকে পরকীয়া প্রেমিক নিলয়ের কু-পরামর্শে স্ত্রী আলেয়া কাউকে কিছু না জানিয়ে ঘর থেকে বের হয়ে যান। এ সময় তিনি আলমারিতে থাকা নগদ ৫,৭৫,০০০ (পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা, ২ ভরি ৮ আনা ওজনের স্বর্ণের অলংকার এবং ১২ ভরি ৮ আনা ওজনের রুপার অলংকার সাথে করে নিয়ে আত্মগোপন করেন।পরবর্তীতে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁদের কোনো সন্ধান মেলেনি এবং তাঁদের ব্যবহৃত মোবাইল নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। ভুক্তভোগী পরিবার তাঁদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে আশঙ্কায় রয়েছেন এবং এ ঘটনায় আইনি সহায়তার জন্য পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।উক্ত বিষয়ে পুলিশ সুপারকে ফোন দিলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...