1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
জ্বালানি তেলের মূল্য, সরবরাহ ও সংরক্ষণ সক্ষমতা নিয়ে বিস্তারিত আলোচনা বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু! মানিকগঞ্জে অর্থ-অলংকার নিয়ে উধাও গৃহবধূ, পরকীয়ার অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ স্বামী মানবিকতা ও সাংবাদিকতায় মানুষের পাশে জয়নাল আবেদীন রাজু বাঘাইছড়িতে বর্গার গরু ফেরত আনতে গিয়ে চাঁদা দাবি ও মারধরের শিকার বাঙালি যুবক, হাসপাতালে ভর্তি চন্দ্রগঞ্জে মহাসড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অপহরণের ৪ ঘণ্টা পর কক্সবাজারের ছাত্রদল নেতার মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে মাঝরাতে বিজিবির ফাঁদ, দেশীয় লাইট মেশিনগান ও বিদেশি গুলিসহ ৪ লক্ষাধিক টাকার চোরাচালান জব্দ সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বানে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফেরায় প্রধানমন্ত্রীকে চীফ হুইপ নূরুল ইসলাম মণির উষ্ণ শুভেচ্ছা

বাঘাইছড়িতে ভয়াবহ বন্দুকযুদ্ধ: গুলিবিদ্ধ ৮ বছরের শিশু!

  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

সালাউদ্দীন শাহিন, বাঘাইছড়ি রাঙ্গামাটি প্রতিনিধিঃ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের ভূয়াছড়ি এলাকায় পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে সকাল থেকে তুমুল বন্দুকযুদ্ধ চলছে বলে খবর পাওয়া গেছে।ভয়াবহ এই বন্দুকযুদ্ধের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়েছে এক নিরীহ পাহাড়ি শিশু। আহত শিশুর নাম সনজিতা ত্রিপুরা (৮)।স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল থেকে ভূয়াছড়ির গহীন জঙ্গলে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গুলি বিনিময় চলছে। এসময় নিজ বাড়িতে থাকা অবস্থায় গুলির আঘাতে শিশুটির হাতে গুরুতর জখম হয়। বর্তমানে তাকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।এই ঘটনায় পুরো সাজেক জুড়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।এলাকাবাসী জানান, দুই গ্রুপের আধিপত্য বিস্তারের লড়াইয়ে বার বার বলি হচ্ছে সাধারণ নিরীহ মানুষ ও শিশুরা। এখন পর্যন্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকেকেন্দ্র করে সকালে দুটি পক্ষের মধ্যে গুলাগুলি হয়েছে। এসময় এক শিশুর বামহাতে গুলি লাগে। শিশুর হাত থেকে গুলিটি বের করা হয়েছে। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...