রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি জেলা সংবাদদাতা;
ঝালকাঠি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, সামাজিক নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রিফাত আহমেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. তমিজ উদ্দিন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস এম এজাজ হাসান, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মনিরুজ্জামান তালুকদার, কীর্তিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ. রহিম মিয়া এবং নথুল্লাবাদ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম।
এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।