বামনায় ৭৬৪ কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ
বরগুনা জেলা প্রতিনিধি। জয়নাল আবেদীন রাজু
দেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলায় কৃষকদের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এর অংশ হিসেবে বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের রামনা ব্লকে ৭৬৪ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী জেলার ফুলগাজী উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৫৬ জেলার ৭৭টি উপজেলায় একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম মণি।
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরকারি কৃষি সহায়তা, প্রণোদনা ও বিভিন্ন কৃষিসেবা আরও সহজ ও সুশৃঙ্খলভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা জানান, কৃষকদের তথ্য একটি সমন্বিত ব্যবস্থার আওতায় এনে সরকারি সহায়তা প্রকৃত কৃষকের কাছে পৌঁছে দেওয়াই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
এ উপলক্ষে বামনার রামনা ইউনিয়নের রামনা ব্লকে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।