1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২কাঠালিয়া সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইতালিপ্রবাসীর মেয়েকে অপহরণের অভিযোগ, আদালতে উদ্ধারের আবেদন কুমিল্লা মুরাদনগরে উপজেলার বাঙ্গরা থানা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: ইউপি সদস্যসহ আহত ২, ৩০-৩৫টি দোকানে ভাঙচুর ও লুটপাট সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপারেশন ক্লিন হার্ট ফেজ-২’ সংক্রান্ত ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্টীকরণ। দারুল আরকাম প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগবন্ধের দাবিতে ধর্ম সচিবকে আবেদন মানিকগঞ্জ মেডিকেল কলেজের নিয়োগ ছাড়াই ৪ বছর ধরে কাজ করছে ২কর্মী ধামরাই উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে, ক্রীড়া প্রতিমন্ত্রী ৫৬ জেলার ৭৭ উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

চন্দ্রগঞ্জে ইতালিপ্রবাসীর মেয়েকে অপহরণের অভিযোগ, আদালতে উদ্ধারের আবেদন

  • আপলোডের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ইতালিপ্রবাসী পরিবারের এক তরুণীকে কৌশলে নিয়ে গিয়ে আটকে রাখার অভিযোগ উঠেছে কয়েকজন আত্মীয়ের বিরুদ্ধে। একই ঘটনায় বসতঘর থেকে নগদ ৫ লাখ টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণালংকার এবং ইতালির পরিচয়পত্র, পাসপোর্ট, পারমেসো দি সোজর্নো, কোডিচে ফিসকালে (কর শনাক্তকরণ নম্বর)সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।এ ঘটনায় তরুণীকে উদ্ধারে পুলিশি তল্লাশির নির্দেশ চেয়ে আদালতে আবেদন করেছেন তার বাবা আবু তারেক মোল্লা। বৃহস্পতিবার (১ অক্টোবর) লক্ষ্মীপুরের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে চন্দ্রগঞ্জ পিটিশন মামলা নং-২৯/২৬ দায়ের করে তিনি এ আবেদন করেন।আবু তারেক মোল্লা চন্দ্রগঞ্জ থানাধীন দেওপাড়া এলাকার কড়িম উদ্দিন মোল্লা বাড়ির বাসিন্দা।আদালতে দাখিল করা আবেদনের তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট দুপুরে কয়েকজন আত্মীয় তাদের বাড়িতে দাওয়াতে আসেন। অভিযোগ করা হয়েছে, দুপুরের খাবার শেষে তারা আবু তারেক মোল্লা ও তার স্ত্রীকে একটি কক্ষে আটকে রাখেন। এ সুযোগে বসতঘরের আলমারিতে থাকা নগদ ৫ লাখ টাকা ও প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যাওয়া হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।আবেদনকারী অভিযোগ করেন, তার মেয়েকে কৌশলে নিয়ে গিয়ে একজনের সঙ্গে বিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। পরে অজ্ঞাত ব্যক্তিদের একটি সিএনজিচালিত অটোরিকশায় করে মেয়েটিকে তার ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যাওয়া হয়।আবেদনে আরও বলা হয়, তরুণীর ইতালির পরিচয়পত্র, পাসপোর্ট, পারমেসো দি সোজর্নো, কোডিচে ফিসকালে এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে যাওয়া হয়েছে। এসব নথি না থাকায় তার স্বাভাবিক জীবনযাপন এবং ভবিষ্যতে ইতালিতে ফেরার প্রক্রিয়ায় জটিলতা সৃষ্টি হতে পারে বলে পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।আবু তারেক মোল্লার দাবি, তার মেয়ে দীর্ঘদিন ইতালিতে অবস্থান করে পড়াশোনা করেছেন। গত ২২ জুলাই তিনি বাংলাদেশে আসেন। দেশে আসার পর আত্মীয়তার সূত্রে অভিযুক্তদের বাড়িতে দাওয়াত দেওয়া হয়। ওই দাওয়াতের সুযোগে পরিকল্পিতভাবে মেয়েকে নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।ঘটনার পর আত্মীয়স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাক্ষীদের বিষয়টি জানানো হয়। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, তরুণীকে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন জঙ্গিমনোরাজপুর এলাকার একটি বাড়িতে রাখা হয়েছে। বর্তমানে তিনি ওই বাড়িতে এক নারীর হেফাজতে রয়েছেন বলেও আদালতে দেওয়া আবেদনে উল্লেখ করা হয়েছে।আবেদনে আবু তারেক মোল্লা বলেন, মেয়েকে দেখতে না পেরে তিনি ও তার স্ত্রী উদ্বেগ ও মানসিক কষ্টের মধ্যে রয়েছেন। মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করে তাকে দ্রুত উদ্ধার করা প্রয়োজন।আবেদনে অভিযুক্ত হিসেবে ফরিদ হোসেন ফাহাদ, মারজাহান বেগম, মোস্তাফিজুর রহমান মুন্না ও ফরিদা আক্তার ভুলি-র নাম উল্লেখ করা হয়েছে। তবে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।আবেদনে ফৌজদারি কার্যবিধির ১০০ ধারার বিধান অনুযায়ী সম্ভাব্য স্থানে পুলিশি তল্লাশি চালিয়ে তরুণীকে উদ্ধারের আবেদন করা হয়েছে। একই সঙ্গে তাকে উদ্ধার করে নিরাপদে তার বাবা আবু তারেক মোল্লার তত্ত্বাবধানে দেওয়ারও আবেদন জানানো হয়েছে। তল্লাশির সম্ভাব্য স্থান হিসেবে বেগমগঞ্জ থানাধীন জঙ্গিমনোরাজপুর এলাকার একটি বাড়ির কথা উল্লেখ করা হয়েছে।

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...