1. admin@bishwamedia.com : Main :
  2. news@bishwamedia.com : Bishwa Media : Bishwa Media
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২কাঠালিয়া সেনা জোনের উদ্যোগে পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত চন্দ্রগঞ্জে ইতালিপ্রবাসীর মেয়েকে অপহরণের অভিযোগ, আদালতে উদ্ধারের আবেদন কুমিল্লা মুরাদনগরে উপজেলার বাঙ্গরা থানা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: ইউপি সদস্যসহ আহত ২, ৩০-৩৫টি দোকানে ভাঙচুর ও লুটপাট সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপারেশন ক্লিন হার্ট ফেজ-২’ সংক্রান্ত ভ্রান্ত ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পষ্টীকরণ। দারুল আরকাম প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগবন্ধের দাবিতে ধর্ম সচিবকে আবেদন মানিকগঞ্জ মেডিকেল কলেজের নিয়োগ ছাড়াই ৪ বছর ধরে কাজ করছে ২কর্মী ধামরাই উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করা হবে, ক্রীড়া প্রতিমন্ত্রী ৫৬ জেলার ৭৭ উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

কাঁঠালিয়ায় ১০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২কাঠালিয়া

  • আপলোডের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডিবির (গোয়েন্দা পুলিশ) বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩০ হাজার ১০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার পাটিখালঘাটা ইউনিয়ন থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পাটিখালঘাটা এলাকার সোনিয়া (৩৫) এবং পশ্চিম পাটিখালঘাটা এলাকার মো. সেলিম হাওলাদার (৫৫)পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই সুজন চন্দ্র রায়ের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পাটিখালঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। সেলিম হাওলাদারের বসতঘরের রান্নাঘরে পরিচালিত এই অভিযানে সোনিয়ার কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা ও নগদ ৩০ হাজার ১০ টাকা এবং সেলিম হাওলাদারের কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিবি পুলিশের এসআই সুজন চন্দ্র রায় জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাঁঠালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।সিকদার মোঃ কাজলকাঠালিয়া ঝালকাঠি প্রতিনিধি

এই ক্যাটাগরিতে আরো সংবাদ...