বরগুনা প্রতিনিধি:
বিশ্ব বসতি দিবস উপলক্ষে বরগুনায় জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে আয়োজিত র্যালিতে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশ্রাফুল আলম এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা।
র্যালি শেষে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য ও নগরায়ণ, নিরাপদ আবাসন এবং পরিকল্পিত বসতি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সবার জন্য নিরাপদ, টেকসই ও বাসযোগ্য আবাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।